মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করলো ব্রিটেন

অনলাইন ডেস্ক :   |   মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০১৮   |   প্রিন্ট   |   629 বার পঠিত

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সহজ করলো ব্রিটেন

বাংলাদেশিদের জন্য ভিসার আবেদন প্রক্রিয়া আগের চেয়ে আরও সহজ করেছে ব্রিটেন। এজন্য সম্প্রতি অন ডিমান্ড মোবাইল ভিসা (ওডিএমভি) নামে নতুন এক পদ্ধতি চালু করা হয়েছে। এই পদ্ধতিতে আবেদনকারীকে ভিসা আবেদনের জন্য কেন্দ্রে আর যাওয়ার প্রয়োজন হবে না।
সোমবার দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পর্যটকদের জন্য ভিজিট ভিসার এই নতুন ফর্মের নাম দেয়া হয়েছে ‘এক্সেস ইউকে’। এই আবেদনপত্রে যুক্তিসঙ্গত কিন্তু অপেক্ষাকৃত কম তথ্য পূরণ করে ভ্রমণ পিপাসুরা আবেদন করতে পারবেন। একই সঙ্গে এই ফর্মটি খুব সহজেই মোবাইলে ডাউনলোডের পর সেটি পূরণ করে পাঠানো যাবে।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্ল্যাক জানান, ব্যবসায়ীদের জন্য সব সময়ই ব্রিটেন উন্মুক্ত।
এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, ইউকে এক্সেস প্রবর্তনের ফলে বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া এখন আরও সহজ এবং দ্রুত হবে।
আবেদনপত্রটি পাওয়া যাবে www.gov.uk/apply-uk-visa এই ঠিকানায়।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

শারদীয় ভূষণ
(1661 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997