বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

সাংবাদিকই হয়ে গেলেন সেরা সুন্দরী!

অনলাইন ডেস্ক :   |   শনিবার, ১৫ এপ্রিল ২০১৭   |   প্রিন্ট   |   1385 বার পঠিত

সাংবাদিকই হয়ে গেলেন সেরা সুন্দরী!

গিয়েছিলেন খবরের খোঁজে। ফিরে এলেন নিজেই খবর হয়ে। কীসের? সৌন্দর্য প্রতিযোগিতার বিজেতার! এমনই অভিনব ঘটনা ঘটেছে ব্রিটেনের লরা গুডারহ্যামের সঙ্গে।
২৪ বছরের লরা দ্য গ্রিমসবি টেলিগ্রাফ-এ সাংবাদিক হিসেবে কাজ করেন। সম্প্রতি ২০১৭ মিস গ্রেট গ্রিমসবি অ্যান্ড ডিসট্রিক্ট সৌন্দর্য প্রতিযোগিতার অডিশনে খবরের খোঁজে হাজির হয়েছিলেন লরা। সেখানেই অডিশন সংক্রান্ত খবর সংগ্রহ করছিলেন তিনি। আর তখনই চোখে পড়ে যান গতবারের বিজয়ী মিলি মার্গারেটের। ৩ বারের সাবেক চ্যাম্পিয়ন লরাকে দেখেই প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তাব দেন।
‘প্রথমে আমি রাজি হচ্ছিলাম না। অস্বস্তি হচ্ছিল র‌্যাম্পে হাঁটব ভেবে। আমি এটা করতে চাইনি জীবনে। কিন্তু, পরে রাজি হলাম।’ জানিয়েছেন লরা। আর রাজি হয়েই বাজি মেরে দেন সাংবাদিক লরা।
একের পর এক রাউন্ড পেরিয়ে সোজা ফাইনাল। এবং সেখানেও সেরা সুন্দরীর মুকুট মাথায়। গোটা ঘটনা কোনো রূপকথার থেকে কম নয়।
সৌন্দর্য প্রতিযোগিতা থেকে প্রাপ্ত পুরস্কার অর্থ চ্যারিটিতে দান করতে চেয়েছেন তিনি। তবে এবার কী? মডেলিং না সাংবাদিকতা? লরা জানিয়েছেন, নতুন অভিজ্ঞতা করতেই নতুন পেশায় যোগ দেবেন তিনি।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ এপ্রিল ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

শারদীয় ভূষণ
(1638 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997