অনলাইন ডেস্ক : | সোমবার, ১৩ মার্চ ২০১৭ | প্রিন্ট | 793 বার পঠিত
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা আজ রোববার। পরস্পরকে রঙের আবির মাখিয়ে, মন্দিরে পূজা ও হোমযজ্ঞের মাধ্যমে উদযাপিত হয় এ উৎসব। এই উৎসবের আরেক নাম ‘হোলি’। বৈষ্ণবদের বিশ্বাস, এদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা ও তার সখীদের সঙ্গে পুষ্পরেণু ছিটিয়েছিলেন।
সেই থেকেই শুরু দোল উৎসব উদযাপন।
![]()
ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় দোলযাত্রা।
সময়ের বিবর্তনে সেই পুষ্পরেণুর জায়গায় এসেছে ‘আবির’।
এদিন সনাতন ধর্মাবলম্বীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন।
এ সময় তারা মেতে ওঠেন রঙ খেলার আনন্দে
Posted ১:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০১৭
America News Agency (ANA) | Payel