মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল যুক্তরাজ্য

এনা অনলাইন :   |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   918 বার পঠিত

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল যুক্তরাজ্য

বাংলাদেশিদের জন্যে যুক্তরাজ্যের ভিসা আবেদন প্রক্রিয়া আরও নিরাপদ, আধুনিক ও উন্নত করতে কার্ড এবং অনলাইন পেমেন্ট/ট্রানজেকশন সুবিধা সংযোজন করার ঘোষণা দিয়েছে ইউকে ভিসা ও ইমিগ্রেশন (ইউকেভিআই)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) যুক্তরাজ্যের ঢাকা হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতোদিন যুক্তরাজ্যের ভিসা আবেদনের জন্য শুধু নগদ অর্থ বা ক্যাশ জমা দেয়ার সুযোগ ছিল। নতুন এই পদ্ধতি চালু হবার পর আজ মঙ্গলবার থেকে কার্ড ও অনলাইন পেমেন্ট সুবিধা পাওয়া যাবে।গত বছর ২৫ হাজার বাংলাদেশি প্রায় সব ক্যাটাগরিতে ইউকে ভিসা পেয়েছে। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে বাংলাদেশিদের ইউকে ভিসা পাওয়া বেড়েছে শতকরা ২৬ ভাগ।

এছাড়াও প্রায় শতকরা ৮৫ ভাগ বাংলাদেশি আবেদনকারী ১৫ কর্মদিবস বা তার চেয়ে কম সময়ে ইউকে ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত জানতে পেরেছে।যুক্তরাজ্যে ভ্রমণ ও শিক্ষার উদ্দেশ্যে বাংলাদেশিদের ভিসা আবেদন দিন দিন বাড়ছে। ক্রমবর্ধমান এই চাহিদা পূরণ করতে আবেদনকারীদের আরও আত্মবিশ্বাস ও উৎসাহ জোগাতেই ভিসা আবেদনে কার্ড ও অনলাইন পেমেন্ট সুবিধা সংযোজন করা হয়েছে।বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ইউকে ভিসা প্রক্রিয়া বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে যুক্তরাজ্য সরকার অবগত।

এ কারণেই আমরা ইউকে ভিসা প্রক্রিয়াকে যতটা সম্ভব দক্ষ ও উন্নত করে তুলছি।‘এই ঘোষণাটি সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আমাদের ভিসা সার্ভিসে আধুনিক ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া সংযোজন অর্থ আদান-প্রদানকে আরও নিরাপদ ও সুরক্ষিত করে গ্রাহকদের স্বস্তি দিবে।’এই নতুন সুবিধাটি পরীক্ষামূলকভাবে ছয় মাসের জন্য চালু করা হয়েছে। এই সময়ে ভিসা আবেদনকারীরা চাইলে নগদ অর্থ বা ক্যাশ টাকার মাধ্যমে পেমেন্ট করতে পারবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৭:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

শারদীয় ভূষণ
(1661 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997