মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ঢাকার কাছেই কাশবনে একদিন…

  |   সোমবার, ২২ অক্টোবর ২০১৮   |   প্রিন্ট   |   829 বার পঠিত

ঢাকার কাছেই কাশবনে একদিন…

শরতের শেষে আস্তে আস্তে আসতে শুরু করছে ঠাণ্ডার হাওয়া। সেই সঙ্গে যাবার সময় হয়ে গেছে শরতের। চলছে হেমন্ত। তবে কাশবনে ছেয়ে ছেয়ে গেছে চারিদিক। যতদূর চোখ যাইয় সাদায় শুভ্রতা। সাদা যে পবিত্র তা যেন আরো বেশি প্রমাণ করে দেয় এই কাশফুল। শহরের চাঞ্চল্য থেকে একটু রেহাই নিতে চলে যেতে পারেন কাশবনে। একদিনের ছোট্ট ট্যুরে মন ভরে যাবে কথা দিচ্ছি। জেনে নিন ঢাকার কাছেই বা ঢাকাতেই কোথায় পাবেন কাশবন।

দিয়াবাড়ি
উত্তরার দিয়াবাড়ি জায়গাটা কাশবনের বাস হিসেবে ভালোই লোকচেনা হয়ে গেছে। কাছাকাছির মধ্যে থাকায় মানুষজন সেখানে ভীড় জমাবে এই সময়। কাশফুলের মাঝে ছবি তোলার হিড়িক পড়বে মেয়েদের। এসব বাড়াবাড়িতে বিরক্ত হয়ে হয়তো কোন বেরসিক মানুষ আর ওইমুখো হবে না দিনকয়েক। দূরে কোথাও যেতে মানা হলে আপনার কাশবন দর্শন দিয়াবাড়িতেই হতে পারে। দেখার জায়গা হিসেবে দিয়াবাড়ি খারাপ নয়, তবে যতো কাছ থেকেই যান না কেনো ফিরতে হবে সন্ধ্যা নামার আগে।

আফতাবনগর
রাজধানীর রামপুরা সেতুর উত্তর পূর্ব পাশে জহুরুল ইসলাম সিটি দিয়ে যেতে যেতে হবে আফতাবনগরের কাশবনে। এ পথে কিছু দূর গেলে লোহার সেতু পেড়িয়ে ওপারে প্রায় আধা কিলোমিটার সামনে গেলে শুধুই কাশবন। এ জায়গা মূলত আফতাব নগরের পেছনের অংশ।

দক্ষিণখান
এই এলাকায় খানিক বড়সড় পরিসরে কাশের বন দেখার সুযোগ হতে পারে। খিলক্ষেত বাজার হয়ে উত্তরমুখী রাস্তায় দেখা পাবেন কাশফুলেদের। রাস্তার দুপাশ জুড়েই কাশের রাজ্য। চোখ জুড়িয়ে যাবে, মন তো জুড়োবেই। কোথাও হারিয়ে যাবার মানা না থাকলে বেরিয়ে পড়ুন একদিন এই পথে। কাশবনের আনন্দ ভরপুর নেয়া যাবে।

আশুলিয়া
কাশফুলের আরেক রাজ্য এই আশুলিয়া।মিরপুর বেড়িবাঁধ হয়ে আশুলিয়ার দিকে চলে যান, কাশবনের দেখা মিলবে। সড়কপথের ভ্রমণটাও মন্দ হবে না কোন এক শরৎশুভ্র দিনে। এলোমেলো বাতাসের সাথে খোলা রাস্তায় হেঁটে বেড়ানো, দুইধারে সাদা মেঘের মতন ফুলের মেলা, একটা দিন ভালো যেতে আর কী লাগে?

কেরানীগঞ্জ
ঢাকার কাছেই জায়গাটা, একদিন সময় করে ঘুরে আস্তে পারেন এখানে। শহর থেকে পালানো হবে, ঘুরে বেড়ানোর স্বাদ সেই সাথে কাশবনে হারিয়ে যাবার হাতছানি, মন্দ হবে না। একটা গোটা দিনের চড়ুইভাতিই হয়ে যাক না ঢাকার বাইরে এভাবে?

পদ্মার চর
প্রমত্তা পদ্মার বুকে বসত গড়া চরেও কাশফুলেরা আছে। মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে যাত্রা করতে পারেন কোন চরের উদ্দেশ্যে, নদীতেও ভ্রমণ হয়ে যাবে এক সুযোগে। চরে পৌঁছে কাশফুলের দেখা তো মিলবেই। তবে এমন নির্জন কোন জায়গায় যেতে হলে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে সবার আগে। শহরের ভেতরেও কাশবনগুলো অনেক নিরিবিলি হতে পারে। তাই সাবধান থাকতে হবে সেসব জায়গায়। নিজের সুরক্ষা তো নিজেরই হাতে, সেদিকে খেয়াল থাকা চাই।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:২৬ অপরাহ্ণ | সোমবার, ২২ অক্টোবর ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

শারদীয় ভূষণ
(1661 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997