মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

অ্যাঞ্জেলিনা জোলি হতে গিয়ে ভূত হলেন ইরানি সুন্দরী!

এনা অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮   |   প্রিন্ট   |   905 বার পঠিত

অ্যাঞ্জেলিনা জোলি হতে গিয়ে ভূত হলেন ইরানি সুন্দরী!

ইন্টারনেটে কত কী ভাইরাল হয়। আবার মুহূর্তে তাকে সরিয়ে জায়গা করে নেয় অন্য কিছু। বছরখানেক আগে এক তরুণীর ছবি ঘিরে শোরগোল পড়েছিল। অ্যাঞ্জেলিনা জোলির মতো হতে গিয়ে ‘খোদার উপরে খোদকারি’র চেষ্টায় বিপত্তি ঘটিয়েছিলেন ইরানের এক তরুণী। হয়ে উঠেছিলেন কুরূপা। যাকে দেখলে দিনের আলোতেও ছ্যাঁৎ করে ওঠে বুকের মধ্যে। গল্পের বইতে ডাইনি বা প্রেতিনীদের যেরকম সব ছবি দেখা যায়, প্রায় সেই রকমই দেখতে হয়ে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, এই ভোল বদলের জন্য সব মিলিয়ে নাকি ৫০টি অস্ত্রোপচার করিয়েছেন তিনি!

বছর ঘুরতে তা ঘুরতেই ‘আবার সে আসিছে ফিরিয়া’। সেই মেয়ে, সাহার তাবার নামের ২০ বছরের তরুণীটি আবার নেটিজনদের নজরে। সেই সময় অনেকেই তার ছবি দেখে খারাপ সব মন্তব্য করেছিলেন। এবার সাহার সামনে আনলেন তার আসল চেহারা। সে ছবিতে তার রূপের জৌলুস দেখে তাক লেগে যেতে বাধ্য। তরুণী জানিয়েছেন, নিছকই ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়াতে নিজের ছবিতে ফটোশপ করে নিজেকে কুৎসিত দর্শন করে তুলেছিলেন তিনি। অ্যাঞ্জেলিনা জোলি হওয়ার কোনো ইচ্ছে তার ছিল না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সবটাই মেক আপ আর ফটো এডিটিং-এ জাদু নয়। সত্যি সত্যিই কয়েকটি অস্ত্রোপচার করিয়েছিলেন সাহার। তবে তার ফলে তিনি ভয়ঙ্কর দর্শন কুরূপা হয়ে উঠেছিলেন, তা নয়। স্রেফ ফটো এডিটিং-এর কায়দাবাজিতে নিজের চেহারাকে বদলে সকলের সামনে পেশ করেছিলেন তিনি।

সাহার তাবারের মতে, তার এই ভোল বদল আসলে শৈল্পিক এক এক্সপেরিমেন্ট। তার আসল ছবি দেখে একেবারে চমকে গিয়েছেন নেটিজেনরা। প্রশ্ন উঠছে, এমন সুন্দর চেহারাকে বিকৃত করে জনপ্রিয় হওয়ার অর্থ কী?

সাহার অবশ্য সেসব ভাবছেন না। তার কাছে যে ‘সবার উপরে ফলোয়ার সত্য’! সাধে কী বলে, শেষ যুগে এখন পৃথিবী!

Facebook Comments Box

Comments

comments

Posted ৪:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

শারদীয় ভূষণ
(1661 বার পঠিত)
[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997