বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

টাঙ্গাইলে র‌্যাবের গুলিতে ছিনতাইকারী নিহত

এনা ডেস্ক :   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   1155 বার পঠিত

টাঙ্গাইলে র‌্যাবের গুলিতে ছিনতাইকারী নিহত

প্রতিকি ছবি

টাঙ্গাইলে ছিনতাই করে পালানোর সময় র‌্যাবের গুলিতে নুরুন্নবী মুন্সি (২০) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছে।

সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস দরুন এলাকায় এ ঘটনা ঘটে।

নুরন্নবী টাঙ্গাইল শহরের থানাপাড়া এলাকার পাগু শেখের ছেলে।

টাঙ্গাইল র‌্যাবের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি তিনজন ছিনতাইকারী সিরাজগঞ্জ থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে ঢাকার দিকে পালিয়ে যাচ্ছে। এ সময় মহাসড়কের এলেঙ্গা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এক পর্যায়ে একটি ডিসকভার মোটরসাইকেলের তিন আরোহীকে থামানোর নির্দেশ দেয়া হয়। এসময় তারা নির্দেশ অমান্য করে দ্রুত বেগে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে থাকে। র‌্যাব তাদের পিছু ধাওয়া করে। মহাসড়কের দরুন এলাকায় পৌছালে তারা র‌্যাবকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে। পরে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এ সময় ওই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। তার সাথে থাকা অপর দুই আরোহী পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। নুরনবীর বিরুদ্ধে ৯টি হত্যা, ১২টি ডাকাতির মামলা রয়েছে। এছাড়াও টাঙ্গাইল, গাজিপুর ও ময়মনসিংহ জেলায় বিকাশ এজেন্টদের কাছ থেকে তিনকোটি টাকা ছিনতাইয়েরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997