বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

কলেজছাত্রী নার্গিসকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

সিলেট অফিস :   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   1166 বার পঠিত

কলেজছাত্রী নার্গিসকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

সিলেটে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের (শাবি) ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ওই ছাত্রীর চাচা আব্দুল কুদ্দুস হত্যাচেষ্টার অভিযোগ এনে শাহপরান থানার মামলাটি করেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বলেন, ‘মামলায় বদরুল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের মারধরে বদরুল কিছুটা আহত হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নার্গিসকে সোমবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পরপরই শাবির অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুলকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করা হয়।

সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় নার্গিসকে রাতেই ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার ভোরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার হয়েছে।

এদিকে, নার্গিসের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুলের শাস্তির দাবিতে মঙ্গলবার সিলেটে বিক্ষোভ করেছে সিলেট মহিলা কলেজের শিক্ষার্থীরা। এছাড়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও এমসি কলেজে মানববন্ধন করেছে তার সহপাঠীরা।

ওসি শাহজালাল মুন্সি জানান, ওসমানী হাসপাতালে চিকিৎসার পর বদরুলকে আদালতে তোলা হবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997