| মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬ | প্রিন্ট | 1091 বার পঠিত
দুর্গাপূজা উপলক্ষে কেরানীগঞ্জের ১৪৩টি মণ্ডপে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে খাদ্য-মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এই চাল বিতরণ করেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, যুবলীগনেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পূজা উৎযাপন কমিটির সভাপতি এডভোকেট অনুপ কুমার বর্মণ, সাধারণ সম্পাদক এডভোকেট শেখর চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৬:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬
America News Agency (ANA) | Payel