বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

নীলফামারী-জলঢাকা সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

অনলাইন ডেস্ক :   |   রবিবার, ০৯ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   1290 বার পঠিত

নীলফামারী-জলঢাকা সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

নীলফামারীর জলঢাকায় সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা স্থাপন, সড়কের প্রসস্থতা বৃদ্ধির মাধ্যমে যানবাহনের দ্রুত ও বাধাহীন যাতায়াত নিশ্চিতকরণ এবং প্রকল্প এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য “নীলফামারী -জলঢাকা সড়ক উন্নয়ন প্রকল্প’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। আজ রবিবার সকাল ১১টায় উপজেলার পেট্রল পাম্প এলাকায় প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এই উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

নীলফামারী সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে তিনটি প্যাকেজের বিপরীতে ৬৬ কোটি ৩৩ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয় হবে এবং ২২ কিলোমিটার দীর্ঘ ১২ ফুট প্রস্থের সড়কটিকে ১৮ ফুট প্রস্থে উন্নীত করা হচ্ছে।

উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত জনসভায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেন, ‘বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন একের পর এক ঘটে চলেছে। দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহল শেখ হাসিনার এই ধারাবাহিতার উন্নয়নকে নস্যাৎ করতে নীল নক্সার পরিকল্পনা করছে। তিনি বিরোধীচক্রের সরকার বিরোধী নীল নক্সার পরিকল্পনা প্রতিহত করতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে এক কাতারে থেকে প্রতিহত করার আহ্বান জানান।’

নীলফামারী সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ,কে,এম হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের নীলফামারী ৩ (জলঢাকা -কিশোরীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সহ সভাপতি দীপেন্দ্র নাথ সরকার দীপু বাবু, সাধারণ সম্পাদক মমতাজুল হক, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মিন্টু, সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেলসহ জলঢাকা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:৩৯ অপরাহ্ণ | রবিবার, ০৯ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997