এনা, সিলেট : | বুধবার, ০৬ মার্চ ২০১৯ | প্রিন্ট | 1129 বার পঠিত
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কদমাহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কর্মকর্তাদের একটি টিম। গত ৫মার্চ ২৭ সদস্যের সেনা, নৌ, বিমানবাহিনী, সিভিল প্রশাসন ও বিদেশী উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ স্কুল পরিদর্শন করেন। এ উপলক্ষে এক অনুষ্টানের আয়োজন করা হয়। আগত অতিথিদের অর্ভ্যথনা জানান স্কুল গর্ভনিং বডির সভাপতি সৈয়দ রেজাউল করিম ও প্রধান শিক্ষিকাসহ অনান্যরা। এসময় তাদের সারিবদ্ধভাবে স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানায়। দলনেতা রিয়ার এডমিরেল এম আনোয়ারুল ইসলাম এর নের্তৃত্বে অন্যান্য অফিসাররা স্কুলের বিভিন্ন ক্লাস পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের সাথে পাঠ্য কার্যক্রম নিয়ে কথা বলেন। স্কুল পরিদর্শন কালে উপস্থিত ছাত্রছাত্রীদের ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
পরে স্কুল কর্তৃপক্ষ এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্টানের আয়োজন করে। আলোচনাকালে দলনেতা রিয়ার এডমিরাল এম আনোয়ারুল ইসলাম স্কুলের নানাবিধ কর্মকান্ডের প্রশংসা করেন।
অনুষ্টানে বক্তব্য রাখেন, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী জাতীয় আ্যথলেট, লেখক ও সাংবাদিক সাঈদ-উর-রব। এসময় তিনি বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজের সামরিক- বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা স্কুল পরিদর্শন করেন এটি স্কুলের জন্য গর্বের ও সম্মানের। আশা করি আগামীতে এই পরিদর্শন অব্যহত থাকবে।

স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে রিয়ার এডমিরাল এম আনোয়ারুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জাতীয় ও আন্তজার্তিক ক্রীড়া ও শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের জন্য সাঈদ-উর-রবকে স্কুলের পক্ষ থেকে বিশেষ সম্মননা দেওয়া হয়।
এছাড়া উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার ও স্থানীয় পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ

পরিদর্শন করেন যারা :
ব্রিগেডিয়ার জেনারেল আমিন আকবর, ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গির হারুন, ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদুল আলম চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল মো. আল মাসুম, ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, কমোডর গোলাম সাদেক, কমোডর মীর এরশাদ আলী, এয়ার কমোডর জাবেদ তানভীর খান, এয়ার কমোডর সৈয়দ সাইদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মো. ওয়ালী উল্লা, জয়েন্ট সেক্রেটারি শেখ সওবুল আলম, জয়েন্ট সেক্রেটারি ইসমত চৌধুরী, ডিআইজি একেএম শহিদুর রহমান,
ডিজি মো. সরোয়ার মাহমুদ, ব্রিগেডিয়ার মন্দিপ পাল সিং(ভারত), ব্রিগেডিয়ার জে. আয়মান ইব্রাহিম সালেম জাহিদ(ইজিপ্ট), স্টাফ কর্ণেল মোফাদিম কাদিম এলেনাজি(সৌদিআরব), কর্নেল জোসেফ কালিবড়ি(মালি), কর্নেল কিংবা তাহিরু(নিজার), কর্নেল এ এম গ্রিমা(নাইজেরিয়া), কর্নেল মোসাব্বাবিন খালফান আর হারাসি(উমান), গ্রুপ ক্যাপ্টেন সৈয়দ হাসমাল ইকবাল(পাকিস্তান), এয়ার কমোডর এ জে আমিরাসিংহি(শ্রীলংকা), স্টাফ অফিসার মেজর মো. সৈকত আলী ও স্কোয়াডন লিডার মো. ইকরাম হোসাইন।
Posted ১১:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০১৯
America News Agency (ANA) | Payel