বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>
দেশব্যাপি কর্মরত সাংবাদিদের উপর নির্যাতনের প্রতিবাদে

কুলাউড়ায় সাংবাদিকদের অনশন

এনা (সিলেট) :   |   সোমবার, ১৩ আগস্ট ২০১৮   |   প্রিন্ট   |   1117 বার পঠিত

কুলাউড়ায় সাংবাদিকদের অনশন

দেশব্যাপি কর্মরত সাংবাদিদের উপর নির্যাতনের ঘটনায় কুলাউড়ায় সাংবাদিকরা প্রতীকী অনশন করেছেন। সোমবার সকাল ১০টা থেকে  দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের উদ্যোগে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে ২ঘন্টা এ প্রতীকী অনশন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়ির সহ-সভাপতি ময়নুল হক পবন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাবেক সভাপতি প্রভাষক মনজুরুল হক, সভাপতি মোক্তাদির হোসেন, সাপ্তাহিক অর্থকালের সহ সম্পাদক আতিকুর রহমান আখই, সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন কবির, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরী, কোষাধ্যক্ষ আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল,  প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক, নির্বাহী সদস্য শহীদুল ইসলাম তনয়, শাহ আলম শামীম, এস আলম সুমন, শাকির আহমদ, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি আব্দুল আহাদ, সংগঠনের সদস্য হাসান আল মাহমুদ রাজু, মোহাইমিন ইসলাম মাহিন, সংবাদ মেইল রিপোর্টার সাইদুল হাসান, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম জুয়েল প্রমূখ।

এসময় সাংবাদিকরা দেশব্যাপী কর্মরত সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতন কারীদের চিহ্নিত করে আইনের আওয়াতায় এনে শাস্তির জোর দাবী জানান।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৩ আগস্ট ২০১৮

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997