অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট | 1027 বার পঠিত
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে লঞ্চভাড়া পাঁচ টাকা ও স্পিডবোট ভাড়া ৩০ টাকা কমানো হয়েছে। এতে ওই রুটের লঞ্চ ও স্পিডবোট ভাড়া এখন যথাক্রমে ৩০ ও ১২০ টাকা করা হয়েছে।
মঙ্গলবার নৌপরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে চলাচলকারী লঞ্চ ও স্পিডবোটের ভাড়া পুনঃনির্ধারণের বিষয়ে বিআইডব্লিউটিএ এবং সংশ্লিষ্ট রুটের লঞ্চমালিক সমিতি ও স্পিডবোটমালিক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
বুধবার সকাল থেকে পুনঃনির্ধারিত এ ভাড়া কার্যকর করা হবে। এর আগে লঞ্চ ভাড়া ছিল ৩৫ টাকা। আর স্পিডবোট ভাড়া ছিল ১৫০ টাকা। বাসস
Posted ৯:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৭
America News Agency (ANA) | Payel