বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

খাদিজা লাইফসাপোর্টে

এনা ডেস্ক :   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   965 বার পঠিত

খাদিজা লাইফসাপোর্টে

সিলেট এমসি কলেজে সন্ত্রাসী হামলায় আহত ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার জানিয়েছেন, চাপাতির কোপে নার্গিসের মাথার মগজ বের হয়ে গেছে। এখন তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছে।

গতকাল রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্গিসের অবস্থার অবনতি হলে নার্গিসকে ঢাকায় আনা হয়। তিনি সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার বিকেলে ছাত্রলীগ নেতা বদরুল আলম তাকে কুপিয়ে জখম করে। ঘটনার পর হামলাকারী বদরুলকে আটকের পর পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদকও।

প্রত্যক্ষদর্শী ইমরান বললেন, একটি মেয়েকে মসজিদের পেছনে কোপাতে দেখে এগিয়ে যাই। কলেজ কর্তৃপক্ষ ও অন্যদের সহায়তায় আমরা মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসি। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বদরুল এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।  এদিকে নার্গিসের ওপর হামলাকারীর বিচারের দাবিতে এমসি কলেজের শিক্ষার্থীরা সকাল ১১টায় মানববন্ধন করবে।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997