শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিযুক্ত হলেন অধ্যাপক মাকসুদ কামাল

এনা অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০   |   প্রিন্ট   |   978 বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিযুক্ত হলেন অধ্যাপক মাকসুদ কামাল

অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রোভিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার।বৃহস্পতিবার (২৫ জুন) ঢাবির আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের এ অধ্যাপককে প্রোভিসি পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

ওই আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১৩ (১) ধারা অনুযায়ী উপ-উপাচার্য পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাসরীন আহমেদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই শূন্য পদে চার বছরের জন্য আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালকে নিয়োগ দেওয়া হলো।

উপ-উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপ-উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও আদেশে উল্লেখ রয়েছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997