শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

বাংলাদেশি শিক্ষর্থীদের যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ

এনা অনলাইন :   |   রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   1108 বার পঠিত

বাংলাদেশি শিক্ষর্থীদের যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ

স্কলারশিপের জন্য বাংলাদেশি উচ্চ মাধ্যমিক পাশ মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন নিচ্ছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। ২০২০ ইউগ্রেড এক্সচেঞ্জ প্রোগ্রামে ভর্তির জন্য এই আবেদন নেয়া হচ্ছে। ২০২০ ইউগ্রেড এক্সচেঞ্জ প্রোগ্রামের মেয়াদ এক সেমিস্টার।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক ব্যুরোর পৃষ্ঠপোষকতায় সেদেশের প্রতিষ্ঠানগুলোতে নন-ডিগ্রী আন্ডারগ্রাজুয়েট একচেঞ্জ প্রোগ্রামে পড়ার সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা।
২০২০-২০২১ শিক্ষাবর্ষের এই কোর্সে পড়ার জন্য আবেদন করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। বর্তমানে যারা আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে ভর্তি রয়েছেন তারাই এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
রোববার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্লোবাল ইউগ্র্যাডের লক্ষ্য নেতৃস্থানীয় শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বাস্তবভিত্তিক একাডেমিক এক্সচেঞ্জে অংশগ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি এবং শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে অভিজ্ঞতা যোগানো।
গ্লোবাল ২০২০ ইউগ্রেড প্রোগ্রাম এই কোর্সে পড়ার জন্য এক সেমিস্টারের জন্য মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিবে।
এই কোর্সে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণকালীন কোর্সে ভর্তি হবেন। প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মেলবন্ধন, লেনদেন এবং যুক্তরাষ্ট্রের একাডেমিক ও শ্রেণিকক্ষ সংস্কৃতির সঙ্গে সংস্পর্শের পর্যাপ্ত সুযোগ পাবেন তারা। নতুন একাডেমিক পরিবেশে অংশগ্রহণকারীদের সফলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন বিষয়ে বিশেষভাবে নির্দেশনা দেবে।
এসব বিষয়ের মধ্যে থাকবে একাডেমিক গবেষণা ও লেখালেখি, মূল্যায়নমূলক চিন্তাভাবনা, সময় ব্যবস্থাপনা, নোট-নেওয়া এবং পরীক্ষার জন্য অধ্যয়ন, পরীক্ষা দেওয়া ইত্যাদি।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সাথে থাকবেন। তাদেরকে কিছু কমিউনিটি কাজে অংশ নিতে হবে। এর বাইরে প্রোগ্রামের একাডেমিক অংশের সঙ্গে মিল রেখে একটি ইন্টার্নশিপের ব্যবস্থা করা হবে। ইন্টার্নশিপে অংশগ্রহণকারীদের পড়াশোনার ক্ষেত্র এবং অথবা ক্যারিয়ার পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত হবে।
এই কোর্সের প্রার্থীরা হবেন বাংলাদেশি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দৃঢ়প্রতিজ্ঞ শিক্ষার্থী যারা একাডেমিক কাজ, কমিউনিটির সঙ্গে সংশ্লিষ্টতা এবং পাঠক্রম বহির্ভূত কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করবেন। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় অঙ্গনে সাফল্যের জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় ভাল দক্ষতা থাকতে হবে। আবেদনকারীদের যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অভিজ্ঞতাহীন বা সামান্য অভিজ্ঞতার অধিকারী হতে হবে।
আগ্রহী প্রার্থীদের এই লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে:
https://www.worldlearning.org/program/global-undergraduate-exchange-program/?apply=now.

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997