শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ডিআইএ’র নতুন ভাবমূর্তি গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক :   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭   |   প্রিন্ট   |   1310 বার পঠিত

ডিআইএ’র নতুন ভাবমূর্তি গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নতুন ভাবমূর্তি গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠান সম্পর্কে পূর্ব ধারণা পরিবর্তন করে সততা ও নিষ্ঠার ভাবমূর্তি গড়তে হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই এটা দৃশ্যমান করতে হবে।’
মন্ত্রী মঙ্গলবার ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়াধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে শেখ রাসেল স্মৃতি মিলনায়তন উদ্বোধন এবং ভাষা আন্দোলন, ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষনা ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন।
দেশের উন্নয়নের সাথে সাথে মানুষের বোধ ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি পরিবারে ছেলেমেয়েরা তাদের বাবাকে একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে দেখতে চায়। দুর্নীতিবাজ হিসেবে দেখতে চায় না। অসৎ উপার্জন নিয়ে তারা গর্ব করতে পারে না।’
দেশের ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের সময় সামগ্রিক বিষয়গুলো দেখার আহ্বান করে তিনি বলেন, ‘আর্থিক হিসেবের পাশাপাশি লেখাপড়ার মান, পরিবেশ, শিক্ষকরা ঠিকভাবে ক্লাস নিচ্ছেন কিনা- এ বিষয়গুলো পরিদর্শন প্রতিবেদনে তুলে ধরতে হবে।’ -বাসস।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997