শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

সৃজনশীলে ৭ প্রশ্নই থাকবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক :   |   রবিবার, ০৯ অক্টোবর ২০১৬   |   প্রিন্ট   |   1162 বার পঠিত

সৃজনশীলে ৭ প্রশ্নই থাকবে: শিক্ষামন্ত্রী

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে ছয়টির বদলে সাতটি প্রশ্নের উত্তর দেওয়ার নিয়মের একটি প্রাথমিক ঘোষণা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রালয় কর্তৃক এই ঘোষণা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তবে আন্দোলনে নামলেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সচিবালয়ে রোববার (০৯ অক্টোবর) শিক্ষাবিদদের সঙ্গে এক সভা শেষে মন্ত্রী বলেন, “এটার কোনো পরিবর্তন হবে না। এটা পরিবর্তনের কোনো যুক্তি নেই, কারণ নেই। শিক্ষার্থীরা সময় কম পাচ্ছে না।”

তিনি আরও বলেন, “আগে ছয়টি সৃজনশীল প্রশ্নের নিয়মে প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে শিক্ষার্থীরা গড়ে ২১ মিনিট ৪০ সেকেন্ড সময় পেত। আর এখন সাতটির উত্তর করতে হলেও প্রতিটি প্রশ্নের জন‌্য গড়ে ২১ মিনিট ২৬ সেকেন্ড সময় পাবে। আগে সৃজনশীলে শিক্ষার্থীদের ছয়টির উত্তর লিখতে হত নয়টি প্রশ্নের মধ‌্যে থেকে। আগামী বছর থেকে তাদের ১১টি প্রশ্নের মধ‌্যে থেকে সাতটি বেছে নিতে।”

মন্ত্রী আরও বলেন, “সকাল ১০টায় যে পরীক্ষা শুরু হবে সেই পরীক্ষার এমসিকিউ ও রচনামূলকের উত্তরপত্র পৌনে ১০টায় দেওয়া হবে। পরীক্ষা শুরুর আগে ওই ১৫ মিনিট সময় শিক্ষার্থীরা পাবে দুটি উত্তরপত্রে শিক্ষার্থী-তথ্য পূরণের জন‌্য। ফলে ওই কাজে তাদের পরীক্ষার সময় ব‌্যয় হবে না”।

পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে ছয়টির বদলে সাতটি প্রশ্নের উত্তর দেওয়ার নিয়ম করে ২০১৭ সালের এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষার সময় বিভাজনের নতুন বিন‌্যাস করে দিয়েছে, যা ১৮ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি আকারে জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি।

তবে শিক্ষা মন্ত্রালয়ের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আন্দোলন শুরু করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তারা বলছে, ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন‌্য আগে সময় ছিল ২ ঘণ্টা ১০ মিনিট। আর এখন ২ ঘণ্টা ২০ মিনিটের মধ‌্যে সাতটির উত্তর দিতে হবে। পাশাপাশি এমসিকিউ প্রশ্নের নম্বর ৪০ থেকে কমিয়ে ৩০ করা হয়েছে। এতে তাদের ওপর চাপ বেড়ে যাবে।

এ বিষয়ে শিক্ষাবিদদের মতামত নিতে রবিবার সভা ডাকেন শিক্ষামন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের বলেন, “নতুন সময় বিভাজনের এই সিদ্ধান্ত ২০১৫ সালেই জানিয়ে দেওয়া হয়েছিল, সুতরাং প্রস্তুতি নেওয়ার সুযোগ তারা পেয়েছে।”

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:৫৪ অপরাহ্ণ | রবিবার, ০৯ অক্টোবর ২০১৬

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997