রবিবার ১০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

এনা অনলাইন :   |   বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   13068 বার পঠিত

ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকা এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ভাড়া করা বিমানে ৩২ সদস্যের অস্ট্রেলিয়া দলটি পৌনে পাঁচটার দিকে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছে ।

টিম হোটেলে তিন দিনের কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুই দলকেই। এরপর নামবে অনুশীলনে। এরপর আগামী মঙ্গলবার, ৩ আগস্ট শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩ থেকে ৯ আগস্ট পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পাঁচটি টি–টোয়েন্টি খেলবে দুই দল।

এদিকে দীর্ঘ এক মাসের সফর শেষ করে একই দিন সকাল ৯টায় জিম্বাবুয়ে থেকে ঢাকা এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

এই সিরিজে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে পাচ্ছে না টিম অস্ট্রেলিয়া। এছাড়াও ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ম্যাক্সওয়েলদের মতো অভিজ্ঞদের পাচ্ছে না সিরিজে। তেমনটা বাংলাদেশও পাচ্ছে না দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও লিটন দাসকে।

বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল: অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।

Facebook Comments Box

Comments

comments

Posted ৭:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997