শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

মেসির হাতে সপ্তম ব্যালন ডি’অর

  |   মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   12956 বার পঠিত

মেসির হাতে সপ্তম ব্যালন ডি’অর

রেকর্ডটা তারই ছিল। সেটি আরও একধাপ এগিয়ে নিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার নামের পাশে যোগ হয়েছে সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জয়ের কীর্তি।

সোমবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসির হাতে তুলে দেয়া হয় ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি। ভোটে সর্বোচ্চ ৬১৩ পয়েন্ট পেয়েছেন। মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনা মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুটেল্লাস।

৩৪ বছর বয়সী মেসি যখন সপ্তমস্বর্গে, তখন আরেক মহাতারকা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ ক্রিস্টিয়ানো রোনালদোকে ভোটাভুটিতে ছয় নম্বর স্থানে থেকে যেতে হয়েছে।

মেসির সঙ্গে পুরস্কারের দৌড়ে ছিলেন চারজন- রবার্ট লেভান্ডোভস্কি, জর্জিনহো, করিম বেনজেমা এবং এনগোলো কান্তে। জার্মান বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা লেভা হয়েছেন দ্বিতীয়।

ক্লাব ফুটবলে আহামরী অর্জন নেই গত মৌসুমে। বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি দেয়ার আগে কাতালান জার্সিতে জিতে আসেন কোপা ডেল রে। তবে বাজিমাত করেন আর্জেন্টিনা জার্সিতে। আড়াই যুগের দীর্ঘ শিরোপা খরা ঘোচান জাতীয় দলের। ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে জেতেন কোপা আমেরিকা।

আর্জেন্টিনার জয়ে সামনে থেকেই দেন নেতৃত্ব। ৪টি গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন পাঁচ গোলে। বার্সার হয়ে গত মৌসুম করে যান সর্বোচ্চ ৩০ গোল। জেতেন লা লিগার সর্বোচ্চ গোলের পুরস্কার পিচিচি ট্রফি।

মেসির ঝলমলে রাতে বর্ষসেরা ক্লাবের অর্জন চেলসির। বছরের সেরা স্ট্রাইকারের পুরস্কার গেছে লেভান্ডোভস্কির হাতে। সেরা গোলরক্ষক ইউরোজয়ী ইতালির জিয়ানলুইজি দোন্নারুমা।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997