শনিবার ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়ল বাংলাদেশ দল

এনা অনলাইন :   |   সোমবার, ০৪ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   12934 বার পঠিত

বিশ্বকাপ খেলতে ঢাকা ছাড়ল বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপ অংশ নিতে দেশ ছেড়েছে টাইগার বাহিনী। রোববার (৩ অক্টোবর) রাত পৌনে ১২টায় ওমানের উদ্দেশে বিমানে উঠেছে মাহমুদউল্লাহ বাহিনী। জানা গেছে, সোমবার (৪ অক্টোবর) ওমানে নেমে একদিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে লাল-সবুজের জার্সিধারীদের।

তবে দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা নিয়ে নাটক কম হয়নি। ঘূর্ণিঝড় ‘শাহিন’-এর কারণে ওমানের মাসকাট বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল হওয়ায় টিম টাইগার্সের বিশ্বকাপ যাত্রা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, টাইগার ক্রিকেটাররাও বিমানবন্দরে পৌঁছে যান। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তাদের ব্যর্থ মনোরথে আবার ফিরে যেতে হয়। এরপর শুরু হয় নতুন নাটক!

সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুরের ক্রিকেট একাডেমি থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় মাহমুদউল্লাহ বাহিনী। সেখানে গিয়ে তারা জানতে পারেন, ফ্লাইট একদিন পিছিয়ে গেছে। এরপর ক্রিকেটাররা বিমানবন্দর ছাড়তেই নতুন করে জানানো হয়, নির্ধারিত সময়েই ছাড়বে বিমান। অনন্যোপায় হয়ে সবাই আবারও বিমানবন্দরের উদ্দেশে ফিরে আসেন। এত নাটকের পর শেষ পর্যন্ত বিমানে উঠেছেন টাইগাররা।

এদিকে বিশ্বকাপ খেলতে দেশ ত্যাগের আগে টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ গণমাধ্যমকে বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। গত সিরিজগুলো আমরা যেভাবে খেলেছি সেভাবে দল হিসেবে যদি খেলতে পারি তাহলে আশা করি ভালো কিছুই হবে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব বাছাইপর্বে ঠিকভাবে উতরে মূল পর্বে যেতে। যত বেশি সম্ভব ম্যাচ জেতা যায় সেই চেষ্টা থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের আগের রেকর্ড ভালো না। এবার চেষ্টা থাকবে নতুন করে রেকর্ড গড়ার।

ওমানে এক টানা চার দিনের অনুশীলনের পর ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ খেলবে ডমিঙ্গোর শিষ্যরা। এরপর ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানেও একদিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে। ১১ অক্টোবর থেকে পুনরায় শুরু হবে অনুশীলন।

এরপর আবুধাবিতে ১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১৭ অক্টোবর শুরু বিশ্বকাপ বাছাই মিশন। সুপার-১২তে খেলার যোগ্যতা অর্জনের জন্য প্রথম রাউন্ডে স্কটল্যান্ড, ওমান আর পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে।

এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতেই চলমান আইপিএল খেলছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। তাই তাদের করোনা টেস্টের কোনো সুযোগ নেই। তবে যেহেতু দুজনই আইপিল জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে আছেন, তাই তারা সরাসরি মাস্কাটে দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলে জানা গেছে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ অক্টোবর ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997