শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

প্রথম সেমিতে মুখোমুখি নিউজিল্যান্ড-ইংল্যান্ড

এনা অনলাইন :   |   বুধবার, ১০ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   12986 বার পঠিত

প্রথম সেমিতে মুখোমুখি নিউজিল্যান্ড-ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার রাত ৮টায়।

ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শুরু থেকে দাপট দেখিয়েই চলেছে ইংল্যান্ড। সুপার-টোয়েলভে দুর্দান্ত পারফর্ম করে ওরা পৌঁছে গেছে শেষ চারে। এখন সেমিফাইনালের লড়াইয়ে নামতে প্রস্তুত ইংলিশ শিবির।

একে একে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কা প্রত্যেককে ঘায়েল করেছে ওরা। সুপার টুয়েলভের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার ওদের। তবে প্রথম চার ম্যাচের রানরেট ওদের বানিয়ে দিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন।

সেমিফাইনালের ইংলিশদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ইংলিশদের বিপক্ষে সেমির লড়াইয়ে নামতে প্রস্তুত নিউজিল্যান্ড। থ্রি লায়নদের চেয়ে কেনা দিক থেকেই পিছিয়ে নেই কিউইরাও। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও ওরা ইল্যান্ডের সমান চারটা ম্যাচ জিতেই সেমিফাইনালে এসেছে।

ম্যাচটা ব্লাকক্যাপদের জন্য প্রতিশোধেরও বটে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই ইংলিশদের কাছে হেরেই শিরোপাবঞ্চিত হয়েছিল কেনউইলিয়ামসের দল। তাই সেমিতে কিউইদের মধ্যে অন্যরক একটা স্পিরিট কাজ করবে। ইংলিশ বাধা টপকাতে পারলেই ওরা উঠে যাবে ফাইনালে।

অপরদিকে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শুরু থেকে দাপট দেখিয়েই চলেছে ইংল্যান্ড। প্রতিপক্ষ হিসেবেও খুব কঠিন ইংলিশরা। টুর্নামেন্টে বোলিং,ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগেই দারুণ খেলছে মর্গ্যান বাহিনী। তাই নিউজিল্যান্ডকে থামিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে চায় ইংলিশরাও।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ১০ নভেম্বর ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997