এনা অনলাইন : | শুক্রবার, ১২ আগস্ট ২০২২ | প্রিন্ট | 12988 বার পঠিত
বলিউড মাতানো আইটেম গার্ল নোরা ফাতেহি এবার ঢাকায় যাচ্ছেন। নাচে-গানে এবার তিনি মাতাবেন বাংলাদেশের রাজধানীর মানুষকে।
জানা গেছে, আগামী ডিসেম্বরে একটি অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। ঢাকার একটি কনভেনশন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করবেন এই তারকা। ইতিমধ্যে তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়ে গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আয়োজক শাহজাহান ভুঁইয়া। তবে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করছেন না আয়োজকেরা।
মরোক্কীয় বংশোদ্ভূত হলেও নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কাaনাডায়। ছোটবেলা থেকেই তিনি ভারতের হিন্দি সিনেমার ভক্ত। বিশেষ করে, গানগুলো তাকে আন্দোলিত করত। তখন থেকেই স্বপ্ন দেখতেন বলিউডে কাজ করার।
২০১৪ সালে বলিউডে কাজ শুরু করেন নোরা ফাতেহি। তবে জনপ্রিয়তা পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় ‘দিলবার’ গানে নেচেই আলোচনার তুঙ্গে আসেন তিনি। গানটি ইন্টারনেট জগতে ঝড় বইয়ে দিয়েছিল।
এরপর ‘সাকি সাকি’, ‘পাচতাওগে’, ‘ড্যান্স মেরি রানি’, ‘কুসু কুসু’, ‘নাহ’, ‘গারমি’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে পারফর্ম করেছেন নোরা। এ ছাড়া ভারতের বিভিন্ন টিভি অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যায় তাকে।
Posted ৮:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ১২ আগস্ট ২০২২
America News Agency (ANA) | ANA