শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

আমাদের দূতাবাসগুলোকে আরও অভিবাসী বান্ধব হতে হবে: পরিকল্পনামন্ত্রী

এনা অনলাইন :   |   রবিবার, ২০ জানুয়ারি ২০১৯   |   প্রিন্ট   |   843 বার পঠিত

আমাদের দূতাবাসগুলোকে আরও অভিবাসী বান্ধব হতে হবে: পরিকল্পনামন্ত্রী

শনিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আয়োজিত হয় ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এমপি বলেন, ‘আমাদের দূতাবাসগুলোকে আরও অভিবাসী বান্ধব হতে হবে’। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিএফডিসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান বলেন, ‘আমাদের দূতাবাসগুলো হতে হবে শ্রমিকবান্ধব এবং কর্মী প্রেরণের প্রাণকেন্দ্র। কিন্তু অভিবাসীদের কল্যাণে দূতাবাসগুলো কাঙ্খিত সেবা প্রদান করছে না। আমাদের দূতাবাসগুলোকে আরও অভিবাসী বান্ধব হতে হবে। একই সাথে দূতাবাসগুলোকে চব্বিশ ঘণ্টা প্রবাসীদের সেবা প্রদান করা উচিত। এ জন্য দূতাবাসে কর্মরতদের আরও বেশি সেবমূলক মনোভাব নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে বর্তমান সরকার বিদেশ গমন ইচ্ছুক ও প্রবাসীদের কল্যাণে নানামুখি উদ্যোগ গ্রহণ করেছে’।

পরিকল্পনা মন্ত্রী মধ্যপ্রাচ্যে নারী কর্মী প্রেরণ স্পর্শকাতর উল্লেখ করে ভবিষ্যতে এ বিষয়ে বাস্তবতার আলোকে নতুন করে সিদ্ধান্ত গ্রহণের কথা জানান। তিনি বলেন, ‘অন্যান্য দেশের সাথে সমন্বয় করে আমাদের প্রবাসী কর্মীদের বেতন নির্ধারণ করতে হবে। একই সাথে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী প্রেরণে আমাদের জোর দিতে হবে। উন্নয়ন হতে হবে মানবিক, ন্যায়নুগ এবং টেকসই এবং উন্নয়নের কেন্দ্রবিন্দু হবে মানুষ’।

তিনি আরও বলেন, ‘বিশ্বায়নের বর্তমান প্রেক্ষিত বিবেচনায় নিরাপদ শ্রম অভিবাসনসহ অর্থনীতির নানাক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তসংযোগ বাড়াতে হবে। মানুষ, শ্রম, পুঁজি কোনো বিশেষ এলাকাতে কেন্দ্রীভূত হতে পারে না। সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর কল্যাণে বৈশ্বিক চাহিদা বিবেচনায় কাজ করতে হবে। একই সাথে উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজস্ব মেধা ও সৃজনশীলতা বিবেচনায় নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমান সরকার নানামুখি উন্নয়ন উদ্যোগের মাধ্যমে দেশকে অভাবনীয় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের তরুণরা সারা পৃথিবীর নাগরিক হয়ে গড়ে উঠছে। বর্তমান সরকার তরুণদের আরও বেশি সম্পৃক্ত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায়’।

সভাপতির বক্তব্যে বিএফডিসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘তৈরি পোশাক, চামড়া, ঔষধ শিল্প ইত্যাদি খাতের মত বড় কোন অর্থনৈতিক বিনিয়োগ ছাড়াই অভিবাসন খাত থেকে প্রতি বছর ১৩/১৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। যা আমাদের জিডিপি’তে ৭.২৪% অবদান রাখছে। ২০১৭ সালে আমরা সোয়া ১০ লক্ষ এবং ২০১৮ সালে সাড়ে ৭ লক্ষ কর্মী বিদেশ পাঠাতে সক্ষম হয়েছি। চলতি বছর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ১২ লক্ষ কর্মী বিদেশ পাঠানোর লক্ষ্য মাত্রা ধার্য করা উচিত। আশা করা যায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ইমরান আহমেদ-এর নেতৃত্বে সকল রিক্রুটিং এজেন্সীর জন্য মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী প্রেরণের দ্বার উম্মোচিত হবে’।

প্রতিযোগিতায় ইস্টার্ন ইউনিভার্সিটিকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এসএম মোর্শেদ, সাংবাদিক প্রসূণ আশীষ, সাংবাদিক ঝুমুর বারি, ড. মু. শাহ আলম চৌধুরী ।

Facebook Comments Box

Comments

comments

Posted ৪:০৯ অপরাহ্ণ | রবিবার, ২০ জানুয়ারি ২০১৯

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997