অনলাইন ডেস্ক : | সোমবার, ০৪ ডিসেম্বর ২০১৭ | প্রিন্ট | 618 বার পঠিত
সালমান খান আর ক্যাটরিনা কাইফের ভক্তদের যেন অপেক্ষার পালা শেষ হলো। এ দুই তারকার নতুন সিনেমার একটি গান মুক্তির পরপরই উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
ইউটিউবে ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার ‘দিল দিয়া গল্লা’ গানটি মুক্তির মাত্র ১০ ঘণ্টার মধ্যেই ৪০ লক্ষ বার ভিউ হয়েছে বলে জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়।
এর মধ্য দিয়ে অনেকদিন পর আবারও যেন প্রাক্তন বান্ধবীর সঙ্গে রোম্যান্স করতে দেখা গেল সল্লুকে। শনিবার রাতে বিগ বসের ঘরে ‘দিল দিয়া গল্লা’ গানটি লঞ্চ করেন টাইগার ও তার প্রেমিকা জোয়া।
‘যশ রাজ ফিল্মস’ ঘরানার অন্যান্য গানের মতো এই গানটিও রোম্যান্টিক। এর আগে ‘সোয়াগ সে সোয়াগত’ করে তাদের দুনিয়ায় আহ্বান জানিয়েছিলেন টাইগার ও জোয়া। ‘দিল দিয়া গল্লা’ গানে প্রতিফলিত হল সেই রোম্যান্টিক জগত।
এ নিয়ে টাইগার জিন্দা হ্যায়ের দুটি গান মুক্তি পেল। গানের মধ্যেই দেখা গেল প্রেমিকা জোয়াকে প্রেম নিবেদন করতে সাদা বরফের চাদরে রঙ লাগিয়েছেন সালমান। একেঁছেন ক্যাটের (জোয়া) ছবি।
যদিও সল্লুর আঁকা সেই ছবি আগেই সামনে এসেছিল। তবুও রোম্যান্টিক ট্র্যাকের সঙ্গে সেই ছবি যেন আরও বেশি রঙিন হয়ে উঠল।
Posted ২:৫৯ অপরাহ্ণ | সোমবার, ০৪ ডিসেম্বর ২০১৭
America News Agency (ANA) | Payel