রবিবার ১০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

রণবীর-আলিয়ার বিয়ে সম্পন্ন

এনা অনলাইন :   |   শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   13053 বার পঠিত

রণবীর-আলিয়ার বিয়ে সম্পন্ন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এক হলেন রণবীর-আলিয়া। আজ ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) সাত পাঁকে বাঁধা পড়েছেন তারা। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

রণবীর-আলিয়ার বিয়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক ছবিগুলো-

লম্বা সময় ধরে চুটিয়ে প্রেম করেছেন রণবীর-আলিয়া। প্রথমে বিষয়টি স্বীকার না করলেও পরে জানিয়েছেন। এ জুটির বিয়ের অপেক্ষায় ছিলেন অসংখ্য ভক্ত। মূলত দীপিকার বিয়ের পর থেকেই রণবীর-আলিয়ার বিয়ের গুঞ্জন শুরু হয়েছিল।

১৭ এপ্রিল বিয়ে করবেন রালিয়া (এ জুটিকে ভক্তরা রালিয়া বলেও ডাকেন)। এমন খবরই ছড়িয়ে পড়েছিল বি-টাউনে। পরে জানা যায় বিয়ের নতুন তারিখ। আলিয়ার পরিবারের পক্ষ থেকে নতুন তারিখ ঘোষণা করা হয়। অবশেষে ১৪ এপ্রিল এক হলো চার হাত।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রণবীর-আলিয়ার বিয়ে অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তার দায়িত্বে ছিলেন আলিয়ার ভাই রাহুল ভাট। বিয়েতে ছিল ২০০ বাউন্সার, আকাশে ছিল ড্রোন।

বিয়ের খাবার তৈরিতে ছিল দিল্লি ও লক্ষ্ণৌর সেরা বাবুর্চিরা। মেক্সিকান, ইতালিয়ান, মোঘলাই, পাঞ্জাবিসহ খাবারের ৫০টিরও বেশি কাউন্টার ছিল রালিয়ার বিয়েতে। কাবাব, বিরিয়ানির জন্য ছিল একটি আলাদা কাউন্টার। নিরামিষ খাবারের জন্য করা হয়েছিল ২৫টি কাউন্টার। পিঙ্কভিলা‘র এক প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে।

জানা গেছে, ১৪ এপ্রিল দুপুর ২টায় শুরু হয়েছিল বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের আয়োজনে অংশ নিয়েছেন কারিশমা কাপুর, কারিনা কাপুর, করণ জোহর, পূজা ভাট, আয়ান মুখার্জি, রীমা জৈনসহ দুই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।

কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে পরিবারের সদস্যরা পরেছিলেন হালকা গোলাপি রঙের পোশাক। বর-কনের পরনে ছিল হালকা সোনালি রঙের পোশাক। শিগগিরই আলিয়াকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় মধুচন্দ্রিমা সারবেন রণবীর।

Facebook Comments Box

Comments

comments

Posted ১:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997