রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

অস্কার ২০২২: যাদের হাতে উঠলো পুরস্কার

এনা অনলাইন :   |   মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   12880 বার পঠিত

অস্কার ২০২২: যাদের হাতে উঠলো পুরস্কার

চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসরের বিজয়ীদের নাম ঘোষণা হলো আজ (২৮ মার্চ)। এবার সেরা ছবি হয়েছে ‘কোডা।’ ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ফরাসি ব্যবসাসফল ছবি ‘দি অ্যারিস ফ্যামিলি’র ইংরেজি ভাষার রিমেক এটি। ‘কোডা’র গল্প একটি বধির পরিবারের একমাত্র শ্রবণশক্তি থাকা কিশোরী রুবিকে কেন্দ্র করে। বধির দম্পতির শ্রবণশক্তিসম্পন্ন তরুণীর গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে সাজানো হয়েছে ছবিটি। রুবি চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ টিভি উপস্থাপক অ্যালেডের মেয়ে এমিলিয়া জোন্স। বাস্তব জীবনে বধির অভিনয়শিল্পীরা ছবিটিতে কাজ করেছেন। আমেরিকার প্রতীকী ভাষা ব্যবহার করেছেন তারা।

এবারের অস্কারের সেরা ছবির ক্যাটাগরিকে ঘিরে ছিলো বাড়তি কৌতূহল। সেরা ছবির মনোনয়ন তালিকায় আরও ছিলো বেলফাস্ট, ডোন্ট লুক আপ, ড্রাইভ মাই কার, ডিউন, কিং রিচার্ড, লিকোরিস পিৎজা, নাইটমেয়ার অ্যালি, দ্য পাওয়ার অব দ্য ডগ ও ওয়েস্ট সাইড স্টোরি।

৯৪তম এই আসরটির মাধ্যমে মহামারির পরে আবারও পুরনো রূপে ফিরছে অস্কার। এ বছরের অস্কারে সশরীরে তারকারা উপস্থিত হয়েছেন। অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল। এছাড়াও দেখা গেছে স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে।

মোট ২৪টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক চলচ্চিত্রের সবচেয়ে বড় রাতে কারা হাসলেন শেষ হাসি।

সেরা সিনেমা: কোডা, সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন, সেরা অভিনেতা: উইল স্মিথ

সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন, সেরা সহ-অভিনেতা: ট্রয় কটসার, সেরা সহ-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস

সেরা এনিমেটেড সিনেমা: এনচ্যান্টো, সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই, সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য আইজ অব দ্য টাম্মি ফায়ে

ভিজ্যুয়াল ইফেক্ট: ডুন, সিনেমাটোগ্রাফি: ডুন, সম্পাদনা: ডুন, প্রোডাকশন ডিজাইন: ডুন, শব্দ: ডুন

সেরা আন্তর্জাতিক সিনেমা: ড্রাইভ মাই কার, সেরা ডকুমেন্টারি: সামার অব সৌল, শর্ড ডকুমেন্টারি: দ্য কুইন অব বাস্কেটবল

লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য লং গুডবাই, অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার, সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা, অরিজিনাল স্কোর: ডুন, কস্টিউম ডিজাইন: ক্রুয়েলা

Facebook Comments Box

Comments

comments

Posted ৩:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997