রবিবার ১০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

প্রমোদতরীর পার্টিতে টাকা দিয়ে ডাকা হয় মুনমুন ধামেচাকে

এনা অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   12932 বার পঠিত

প্রমোদতরীর পার্টিতে টাকা দিয়ে ডাকা হয় মুনমুন ধামেচাকে

গোয়াগামী প্রমোদতরী থেকে শাহরুখপুত্র আরিয়ান খান, তার বন্ধু আরবাজ শেঠ মার্চেন্টের সঙ্গে আটক হয়েছিলেন মুনমুন ধামেচা। মাদক নিয়ন্ত্রণ বুর‌্যো (এনসিবি) দাবি করেছে, তার স্যানিটারি ন্যাপকিনে মাদক লুকানো ছিল।

কিন্তু মুনমুন কিভাবে প্রমোদতরীতে গেলেন, তা নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানালেন তার আইনজীবী আলি কাসিব খান।

এই আইনজীবীর দাবি, আরিয়ান-আরবাজের মতো মুনমুনও গোয়াগামী প্রমোদতরীতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তার টিকিটও ছিল না।

তদন্তে জানা গেছে, বলরাম নামে এক ব্যক্তি মুনমুনের টিকিট কেটেছিলেন। তার নামে রুমও ভাড়া নিয়েছিলেন। আইনজীবীর ভাষ্যমতে, ‘মুনমুন পেশায় মডেল। পার্টি নজরকাড়া করে তুলতেই তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। বিনিময়ে তাকে পারিশ্রমিক দেওয়া হবে বলা হয়েছিল।

কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ৩৯ বছর বয়সি মুনমুনের বাড়ি মধ্যপ্রদেশের সাগর নামে এক ছোট শহরে। তিনি ব্যবসায়ী পরিবারের মেয়ে। মুনমুনের মা গত বছর মারা গেছেন। বাবা আলাদা থাকেন। তিনি দিল্লিতে দাদার সঙ্গেই থাকেন। যদিও মুম্বইয়ের একাধিক বড় বড় তারকার সঙ্গে ওঠাবসা রয়েছে এই মডেলের।

মুনমুনের আইনজীবীর দাবি, কাজের ডাক পেলে তবেই তিনি মুম্বইয়ে যেতেন। পার্টিতে যাওয়ার আগে আরিয়ান বা আরবাজ কারও সঙ্গেই আলাপ ছিল না মুনমুনের।

আইনজীবী আলি কাসিব খান বলেন, ‘বড় পার্টিতে যাওয়ার সুযোগ পেয়ে মুনমুন খুব খুশি ছিলেন। সেখানে পৌঁছে দাদাকে ভিডিও কল করে সে কথা জানিয়েছেন মুনমুন। বোঝাই যাচ্ছে, পরিবারের কাছ থেকে লুকিয়ে কিছু করেননি তিনি।

প্রমোদতরীর বাইরে লেখা ছিল, ‘মাদকদ্রব্য নিষিদ্ধ’। মুনমুন যখন প্রমোদতরীতে উঠছিলেন, তাদের তল্লাশি হয়েছে। তখন কিছু পাওয়া যায়নি তার কাছে। কিন্তু বিকাল সাড়ে ৫টায় বলরাম এবং আরও একটি মেয়ের সঙ্গে নিজের নামে ভাড়া নেওয়া রুমে ঢোকেন মুনমুন। দু’তিন মিনিটের মধ্যেই এনসিবি সেখানে ঢুকে পড়ে। মুনমুন তার আইনজীবীকে জানিয়েছেন, ঘরের মেঝেতে মাদকের প্যাকেট পাওয়া গিয়েছিল।

আইনজীবীর প্রশ্ন, মুনমুনের রুমে মাদক পাওয়ার সময়ে তার সঙ্গেই ছিলেন বলরাম ও অন্য তরুণী। তা হলে এনসিবি শুধু মুনমুনকেই ধরল কেন? ঘরে পড়ে থাকা মাদকের প্যাকেট তো তাদেরও হতে পারে। কিন্তু শুধু মুনমুনকে জেরা করার জন্য আটক করা হয়। মুনমুন আমাকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করেন, ‘কেবল আমি-ই কেন?’ বললেন আলি কাসিব খান।

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997