রবিবার ১০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

৭ বছর প্রেমের পর বিয়ে করলেন নয়নতারা

এনা অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২   |   প্রিন্ট   |   12925 বার পঠিত

৭ বছর প্রেমের পর বিয়ে করলেন নয়নতারা

দীর্ঘ সাত বছর প্রণয়ের পর সাত পাকে বাঁধা পড়লেন ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও তামিল নির্মাতা বিগনেশ শিবান। গত কয়েক মাস ধরে এই জুটির বিয়ের একাধিক তারিখ পাওয়া যাচ্ছিল। অবশেষে ৯ জুন বৃহস্পতিবার সকালে তামিলনাড়ুর মহবালিপুরামে পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে চার হাত এক হলো দুজনের।

ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ১০ মিনিটে শুরু হয় নয়নতারা-বিগনেশের বিয়ের আনুষ্ঠানিকতা। মনিকার ডিজাইন করা পোশাকে বিয়ের পিঁড়িতে বসেন তারা।

চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন তারকা নয়নতারা-বিগনেশের বিয়েতে যোগ দেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সুপারস্টার রজনীকান্ত, বলিউড বাদশাহ শাহরুখ খান, নির্মাতা অ্যাটলি কুমার, প্রযোজক বনি কাপুরসহ বেশ কয়েকজন নামী তারকা। আমন্ত্রিত অতিথি ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ ছিল বিয়েতে। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে প্রেমে পড়েন নয়নতারা ও বিগনেশ শিবান। এর পর থেকে সম্পর্কে আছেন এই যুগল। তাদের প্রেম ও বিয়ে নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন শোনা গেছে।

বর্তমানে নয়নতারা ও বিগনেশ দুজনের হাতেই সিনেমার কাজ রয়েছে। নয়নতারার হাতে কয়েকটি সিনেমা রয়েছে। আগামী বছর বলিউড বাদশাহ শাহরুখের সঙ্গে ‘জওয়ান’ ছবিতেও দেখা যাবে তাকে। অন্যদিকে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা নিয়ে ব্যস্ত বিগনেশ শিবান।

দেড় দশকের বেশি সময় ধরে ভারতের দক্ষিণী সিনেমায় রাজত্ব করছেন অভিনেত্রী নয়নতারা। দক্ষিণের তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় – সব ইন্ডাস্ট্রির সিনেমায় অভিনয় করেছেন তিনি। দর্শকদের কাছে তিনি দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997