এনা অনলাইন : | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ | প্রিন্ট | 12867 বার পঠিত
নিজের জন্মদিন পালন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসে ‘রাজকুমার’ নামে এক নতুন সিনেমার ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খান; তার বিপরীতে নায়িকা চলচ্চিত্রে দেখা যাবে যুক্তরাষ্ট্রের এক তরুণ অভিনেত্রীকে।
শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা হিমেল আশরাফ।
মঙ্গলবার সকালে নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশন হলে আয়োজিত মহরতে সিনেমার নায়িকা কোর্টনি কফিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
শাকিবের বিপরীতেই প্রথম কোনো বাংলা সিনেমায় কাজ করছেন নবাগত অভিনেত্রী কফি।
অনুষ্ঠানে শাকিব খান জানান, বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে তাদের। সিনেমার সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।
জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হবে।
গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব খান; এবার ঈদে তার অভিনীত ‘গলুই’ মুক্তি পাবে সিনেমা হলে।
Posted ২:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
America News Agency (ANA) | ANA