রবিবার ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

>>

কানের লাল গালিচায় নগ্ন হয়ে তরুণীর প্রতিবাদ

এনা অনলাইন :   |   শনিবার, ২১ মে ২০২২   |   প্রিন্ট   |   13044 বার পঠিত

কানের লাল গালিচায় নগ্ন হয়ে তরুণীর প্রতিবাদ

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল। ১৯৪৬ সালে শুরু হওয়া এই উৎসবের ৭৫তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা বসেছে। ইতোমধ্যেই বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং শুধুমাত্র চলচ্চিত্র ভক্তরা।

আমন্ত্রিত অতিথিরা কানের লাল গালিচায় হেঁটে বিশ্বের নজর কাড়েন। এবার সেই লাল গালিচাতেই নগ্ন হয়ে ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন এক তরুণী। নগ্ন হয়ে উপস্থিত হওয়া ওই তরুণীর নাম-পরিচয় পাওয়া না গেলেও, তিনি ইউক্রেনীয় বলে নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ‘থ্রি থাউজেন্ড ইয়ার্স অব লংগিং’ এর তারকারা যখন লাল গালিচায় হাঁটছিলেন তখন সেখানে হাজির হন ওই তরুণী। সে নিজের শরীরের কাপড় খুলে ফেলে। এরপর লাল গালিচায় ছুটাছুটি করতে থাকেন। পরবর্তীতে নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। তবে এই ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান উপস্থিত সবাই।

ওই তরুণীর শরীরের ওপরের অংশে লেখা- ‘আমাদের ধর্ষণ করা বন্ধ করো।’ বুকে হলুদ আর নীল রঙে ইউক্রেনের পতাকা আঁকা ছিল। তার পায়ে রক্তের রং দেখা যাচ্ছিল।

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৪২ অপরাহ্ণ | শনিবার, ২১ মে ২০২২

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997