শনিবার ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

ঢাকায় এসেছেন সানি লিওন

এনা অনলাইন :   |   শনিবার, ১২ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   12949 বার পঠিত

ঢাকায় এসেছেন সানি লিওন

ভারতের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে এসেছেন আজ শনিবার (১২ মার্চ)। এদিন বিকেল ৫টায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বলিউডের এই অভিনেত্রী। তবে তিনি একাই আসেননি বাংলাদেশে। সঙ্গে রয়েছেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

সানি লিওনের স্বামী বাংলাদেশে বিমান থেকে নামার পর দুটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে। আর এর ক্যাপশনে লিখেছেন, ‘পার্টি টাইম।’ এরপরই হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, ‘#ঢাকা #বাংলাদেশ।’

এছাড়া সানি লিওন বাংলাদেশ পৌঁছানোর বিকেল ৫টা ০৪ মিনিটে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। যেখানে তার পেছনে লেখা দেখা যায়, ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। আর অভিনেত্রী ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘এই সুন্দর দেশে এসে খুবই খুশি আমি।’কিছুক্ষণ পরই সানি লিওন আরও একটি ছবি পোস্ট করেন। যেখানে তার সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও বাংলাদেশের গান বাংলা চ্যানেলের কর্ণধার ও গীতিকার কৌশিক হোসেন তাপস। আর এ ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ঢাকায় পরিবারের সঙ্গে মজার মুহূর্ত।’

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, গান বাংলা চ্যানেলের কর্ণধার ও গীতিকার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়ের নিমন্ত্রণে অংশ নিতে বাংলাদেশে এসেছেন সানি লিওন।

Facebook Comments Box

Comments

comments

Posted ৮:২৫ অপরাহ্ণ | শনিবার, ১২ মার্চ ২০২২

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997