>>

হলিউডে যৌন হেনস্থার শিকার নারীদের মিছিল

অনলাইন ডেস্ক :   |   সোমবার, ১৩ নভেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   760 বার পঠিত

হলিউডে যৌন হেনস্থার শিকার নারীদের মিছিল

ছবি: দ্য গার্ডিয়ান

যৌন হয়রানির শিকার নারীদের প্রতি সমর্থন জানিয়ে হলিউডে মিছিল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ‘মি টু’ প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে এ মিছিলে যৌন হয়রানির শিকার নারীরাসহ অনেকেই অংশ নিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েক জন পুরুষকেও দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ ‘মি টু’ শুরু করা সমাজকর্মী তারানা বুর্ক এ মিছিলের নেতৃত্ব দেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় মিছিলটি হলিউড থেকে শুরু হয়ে সিএনএন সদর দপ্তরে গিয়ে শেষ হয়।

অস্কারজয়ী প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের কাছে যৌন হয়রানির শিকার হওয়ার বিষয়ে সম্প্রতি হলিউডের বেশ কয়েক জন নায়িকা মুখ খোলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মি টু’ হ্যাশ ট্যাগে অনেক নারীই তাদের যৌন হয়রানির অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

প্রযোজক হার্ভি ওয়েনস্টেইনের বিরুদ্ধে অভিনেত্রী আলিসা মিলানোর অভিযোগ প্রকাশের পর হ্যাশ ট্যাগ ‘মি টু’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর বিশ্বজুড়ে যৌন হয়রানির শিকার নারীদের অনেকেই এ প্রচারণায় এগিয়ে আসেন। অনেকে আবার নিজের সঙ্গে ঘটে যাওয়া এসব হয়রানির ঘটনা প্রকাশ করেন।

নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে নিজের অবস্থান প্রকাশ করতে ফেসবুকে এ প্রচারণায় অংশ নিচ্ছেন অনেকে। এর মাধ্যমেই হ্যাশট্যাগ ‘মি টু’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ফেসবুকে এ ইভেন্টের বিষয়ে তারানা বুর্ক লিখেছেন, এটি প্রত্যেক হার্ভি ওয়েনস্টেইনের জন্য। এ ধরনের আরও শত শত পুরুষ আছে, যারা এমন কাজই করছে। বড় তারকাদের মধ্যে অভিনেতা কেভিন স্পেসি ও কমেডিয়ান লুইস সিকের বিরুদ্ধেও সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ উঠেছে। লুইস সিকে অভিযোগ স্বীকার করে দুঃখও প্রকাশ করেছেন। সূত্র: বিবিসি।

Facebook Comments Box

Comments

comments

Posted ২:০২ অপরাহ্ণ | সোমবার, ১৩ নভেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997