>>

সুন্দরী টয়া

  |   রবিবার, ১২ নভেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   443 বার পঠিত

সুন্দরী টয়া

জনপ্রিয় গায়ক কাজী শুভ’র নতুন গানের মিউজিক ভিডিও ‘সুন্দরী’ ইউটিউবে প্রকাশ হলো আজ। এফডিসিতে বিশাল সেট নির্মাণ করে ব্যাপক আয়োজনে নির্মাণ করা হয় ভিডিওটি। গানটিতে অভিনয় করেছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। তার সঙ্গে কাজী শুভকেও দেখা যাবে ভিডিওতে। আরো রয়েছেন মডেল হামজা।

কাজী শুভ বলেন, সুন্দরী গানটিতে দর্শকশ্রোতারা নতুন এক কাজী শুভকে খুঁজে পাবেন। একেবারে ভিন্ন ধারার গান এটি। গানের সঙ্গে মিল রেখে জাকমজকপূর্ণ ভিডিও তৈরি করা হয়েছে। আশা করি গানটি দর্শকশ্রোতাদের মন ছুঁয়ে যাবে।টয়া বলেন, এমন কিছু কাজ রয়েছে যার শুরুতেই বলা যায় কতটা দর্শকপ্রিয়তা পাবে। এ গানটি তেমনটি একটি গান। আমার ক্যারিয়ারের অন্যতম ভালো কাজ এটি। গানটির সঙ্গে নেচে আমারও দারুণ লেগেছে। যে কোনো উৎসবে বাজানোর মতো একটি গান। ভিডিও নির্মাণে আয়োজনের দিক থেকে কোনো অংশে কম ছিল না। গানের পাশাপাশি ভিডিওটি অসাধারণ হয়েছে।রবিউল ইসলামের জীবনের কথায় গানটির সুর করছেন শিল্পী নিজেই। গানটির সঙ্গীতায়োজন করেছেন  রাফি। ভিডিওটি নির্মাণে ডিওপি হিসেবে ছিলেন ফরহাদ হোসেন ও গ্রোরিওগ্রাফার হিসেবে ছিলেন আসিফ- রোহান।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ১২ নভেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997