>>

করণের হাত ধরে চলচ্চিত্রে জানভি

অনলাইন ডেস্ক :   |   সোমবার, ০৬ নভেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   737 বার পঠিত

করণের হাত ধরে চলচ্চিত্রে জানভি

রূপে মা শ্রীদেবীর মতো। এবার মায়ের পথ ধরে বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন কন্যা। তিনি জানভি কাপুর। সিনে জগতের পথেই এগোচ্ছিলেন এই সুন্দরী। কিন্তু বলিউডে কোন ছবির মধ্য দিয়ে তার অভিষেক হতে যাচ্ছে, এটা নিয়ে কৌতুহল ছিল ভক্ত-দর্শকদের।
এবার মিটল সেই কৌতুহল। জানা গেলো, মারাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি রিমেকের অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখছেন ২০ বছর বয়সী জানভি। ছবিটির প্রযোজনা করবেন করণ জোহর। আর পরিচালনা করছেন শশাঙ্ক খৈতান। আগামী ১ ডিসেম্বর ছবির শুটিং শুরু হচ্ছে। ২০১৮ সালের মাঝামাঝি এটি মুক্তি পাবে।
ছবিতে জানভির বিপরীতে থাকছেন অভিনেতা শহিদ কাপুরের সৎ ভাই ঈশান খাত্তার। ইরানের বিখ্যাত নির্মাতা মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঈশানের।
এক জেলের ছেলে ও রাজনীতিবিদের মেয়ের প্রেম কাহিনি নিয়ে নাগরাজ মানজুল নির্মিত ‘সাইরাত’ মুক্তি পায় গত বছরের ২৯ এপ্রিল। প্রথম মারাঠি ছবি হিসেবে এটি বক্স অফিসে রেকর্ড ১০০ কোটি রুপি আয় করে।
জানভির বাবা বলিউডের প্রখ্যাত প্রযোজক বনি কাপুর। অভিনেতা অনিল কাপুর ও সঞ্জয় কাপুর তার চাচা। সূত্র: ইন্ডিয়া টুডে।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997