>>

হায়দরাবাদে ‘বেপরোয়া’ ববি

অনলাইন ডেস্ক :   |   সোমবার, ২৩ অক্টোবর ২০১৭   |   প্রিন্ট   |   483 বার পঠিত

হায়দরাবাদে ‘বেপরোয়া’ ববি

ভারতের হায়দরাবাদ রামোজি ফিল্ম সিটিতে চলছে চিত্রনায়িকা ববি অভিনীত ‘বেপরোয়া’ ছবির দৃশ্যধারণ। শুটিং শেষে নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন তিনি। সোমবার রাতে এমনটাই জানালেন এ নায়িকা। এই লটে ছবির বেশিরভাগ অংশের শুটিং সম্পন্ন হবে বলে আশা নায়িকার। ছবিতে ববির বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক রোশান। ‘বেপরোয়া’ ছবির মাধ্যমে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় প্রথমবার কাজ করছেন তিনি। ববি জানান, অনেক আগেই এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। কিন্তু চলচ্চিত্র শিল্পে অস্থিরতার কারণে ছবিটির শুটিং পিছিয়ে যায়। ছবির পরিচালক কলকাতার হলেও সম্পূর্ণ দেশীয় চলচ্চিত্র ‘বেপরোয়া’। আশা করছি দর্শকদের একটি সুন্দর ছবি উপহার দিতে পারব। গ্লামারাস এ নায়িকাকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে খুব একটা পাওয়া যায় না। এ সিনেমার শুটিংয়ের ছবিও তার ফেসবুকের ওয়াল ঘুরে পাওয়া যায়নি। এ ব্যাপারে কথা হয় নায়িকা ববির সঙ্গে।তিনি জানালেন, আমি ফেসবুকে খুব একটা সক্রিয় না। শুটিংয়ের ছবি খুব কমই প্রকাশ করি ফেসবুকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এই ছবিতে আমি সম্পূর্ণ নতুন লুকে আসছি। কি সেই লুক, সেটা হলে গিয়েই দর্শকরা দেখতে পাবেন।এর আগে ছবিটির শুটিং দেশের বিভিন্ন স্থানে হবার কথা থাকলেও চলচ্চিত্র পরিবারের বাধার মুখে স্থগিত হয়ে যায়। অভিযোগ উঠে, রাজা চন্দ পরিচালিত ছবির কলাকুশলীদের ওয়ার্ক পারমিট ছিল না। পরে ছবির শুটিং ভারতে করার সিদ্ধান্ত নেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।ববি-রোশান ছাড়াও ছবিতে আরো অভিনয় করছেন তারিক আনাম খান, নিমা রহমান, কাজী হায়াৎ, শহিদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, রেবেকা, নানা শাহ, শিবা সানুসহ অনেকে।

এদিকে, ববি ‘নোলক’ নামে আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। ববি অভিনীত বহুল আলোচিত ছবি ‘বিজলি’ এখন মুক্তির অপেক্ষায়। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:১৪ অপরাহ্ণ | সোমবার, ২৩ অক্টোবর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997