>>

আমির আর প্রিয়াঙ্কার অভিনয় ঘিরে নানা জল্পনা

অনলাইন ডেস্ক :   |   বুধবার, ১১ অক্টোবর ২০১৭   |   প্রিন্ট   |   606 বার পঠিত

আমির আর প্রিয়াঙ্কার অভিনয় ঘিরে নানা জল্পনা

কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, বলিউড তারকা আমির খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু খবরটিতে তেমন একটা জোর ছিল না। কারণ, ভারতীয় হলেও প্রিয়াঙ্কা এখন হলিউডের কাজ নিয়েই বেশি ব্যস্ত। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র দুটি মৌসুমে কাজ করেছেন। শোনা যাচ্ছে, তৃতীয়টির কাজও খুব শিগগিরই শুরু হবে। এদিকে এই নায়িকার হাতে এখন হলিউডের দুটি নতুন সিনেমার কাজ। কিন্তু একটি সূত্র নিশ্চিত করেছে, পশ্চিমের কাজগুলো একটু গুছিয়ে উঠলেই প্রিয়াঙ্কা বলিউডের ছবিতে অভিনয় শুরু করবেন। আর সেটি হবে আমির অভিনীত ভারতীয় বিমানবাহিনীর পাইলট রাকেশ শর্মার বায়োপিক।

রাকেশ শর্মার বায়োপিকে অবশ্য আমিরের স্ত্রীর চরিত্রে কাজ করছেন না প্রিয়াঙ্কা। জানা গেছে, তিনি এখানে একজন নভোচারীর চরিত্রে অভিনয় করবেন। এদিকে ভারতীয় প্রথম নারী নভোচারী কল্পনা চাওলার বায়োপিকে অভিনয়ের ব্যাপারেও সবুজ সংকেত দিয়েছেন এই নায়িকা। এর আগে মুষ্টিযোদ্ধা মেরি কমের জীবনীনির্ভর ছবিতে দেখা যায় তাঁকে। আর বলিউডে প্রিয়াঙ্কার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি প্রকাশ ঝা পরিচালিত ‘জয় গঙ্গাজল’।

শাহরুখ খানের সঙ্গে ‘ডন’ ও ‘ডন টু’ ছবিতে অভিনয় করেন প্রিয়াঙ্কা। এরপর এই তারকার সঙ্গে প্রিয়াঙ্কাকে জড়িয়ে বলিউডে নানা গুঞ্জন ওঠে। আর তার প্রভাব পড়ে শাহরুখ-গৌরীর সংসারে। মনোমালিন্য শুরু হয় তাঁদের। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কার কাছ থেকে নিজেকে সরিয়ে নেন শাহরুখ। এবার আমির খানের সঙ্গে যখনই প্রিয়াঙ্কার অভিনয়ের কথা শুরু হয়, তখন সংশ্লিষ্টরা মন্তব্য করেন, এবার আমির খানের সংসারে কোনো সমস্যা তৈরি হবে না তো?

বলিউডের বড় তিন খান, অর্থাৎ আমির খান, সালমান খান ও শাহরুখ খানের মধ্যে সবার সঙ্গেই কাজ করার অভিজ্ঞতা আছে মাত্র কয়েকজন নায়িকার। এই তালিকায় আছেন মাধুরী দীক্ষিত, কাজল, রানী মুখার্জি, আনুশকা শর্মা, কারিনা কাপুর ও ক্যাটরিনা কাইফ। সবকিছু ঠিক থাকলে এবার এই দলে যুক্ত হবে প্রিয়াঙ্কার নাম।

প্রিয়াঙ্কার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’ বলতে গেলে বক্স অফিসে একদমই সাড়া ফেলতে পারেনি। এখন এই নায়িকা অভিনয় করছেন হলিউডের ‘এ কিড লাইক জেইক’ ও ‘ইজেন্ট ইট রোমান্টিক?’ ছবিতে। দুটি সিনেমাতেই তিনি পার্শ্ব–অভিনেত্রী। তবু সাবেক এই বিশ্বসুন্দরীর ইদানীং বলিউড থেকে হলিউডের প্রতিই বেশি ঝোঁক।

অনেক দিন পর বলিউডে ফিরছেন, ফেরাটা তো তাই একটু বিশেষ হওয়া চাই। এ জন্যই হয়তো আমিরের এই ছবিতে কাজ করতে রাজি হয়েছেন প্রিয়াঙ্কা। এই প্রথম আমিরের সঙ্গে কাজ করতে যাচ্ছেন ভেবে নাকি এই নায়িকা ভীষণ রোমাঞ্চিত। তবে শাহরুখ খানের সঙ্গে দুটি ছবিতে কাজ করে যে কাহিনি হয়েছিল, তার পুনরাবৃত্তি আমিরের ক্ষেত্রেও না হলেই হয়। ‘ডন’ ও ‘ডন ২’ ছবিতে অভিনয়ের পর শাহরুখ ও প্রিয়াঙ্কাকে নিয়ে চারদিকে যেসব মুখরোচক গল্প বেরিয়েছিল, তা কমবেশি অনেকেরই মনে থাকার কথা। দুই তারকার প্রেমের গুঞ্জনে তখন প্রায় ভাঙতে বসেছিল শাহরুখ-গৌরীর সাজানো সংসার। ইন্ডিয়া টুডে।

Facebook Comments Box

Comments

comments

Posted ২:০৮ অপরাহ্ণ | বুধবার, ১১ অক্টোবর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997