>>

আফ্রিদিতে ফিদা নায়িকা!

অনলাইন ডেস্ক :   |   রবিবার, ০৮ অক্টোবর ২০১৭   |   প্রিন্ট   |   631 বার পঠিত

আফ্রিদিতে ফিদা নায়িকা!

টিম ইন্ডিয়ার ধোনি, কোহলি, শচীন, জহির, সৌরভ নয়;  বরং পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিতে ফিদা বলিউড অভিনেত্রী জেরিন খান। সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে বলিপাড়ায় এ নিয়ে শুরু হয় ফিসফাস।
ঘটনার শুরু পাকিস্তানের টি১০ ক্রিকেট লিগে পাখতুন ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসাডর নির্বাচনের পর।
সুন্দরী জেরিন খানকে এই ফ্র্যাঞ্চাইজির অ্যাম্বাসাডর করা হয়। এর পরেই নিজের মনের কথা প্রকাশ করেন জেরিন।
জেরিন খান জানান, শহীদ আফ্রিদির চেহারা ও চুলের স্টাইলে তিনি ‘ফিদা’। এ কারণেই তিনি এই ফ্র্যাঞ্চাইজিকে সমর্থন করছেন।
জেরিন বলেন, ‘আফ্রিদি যেদিন থেকে প্রথমবার ক্রিকেট খেলতে নেমেছিল, সেদিন থেকেই আমি ওর ফ্যান। মনে রয়েছে ও একটা ম্যাচে ৩২ অথবা ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিল। ওর চুলের কেতা ও লুকসের আমি ভীষণ ভক্ত।’
এর পর তিনি বলেন, ‘যখন পাখতুন ফ্র্যাঞ্চাইজির মালিক হাবিব খান আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দিল, তখন আমি বলেছিলাম- আমাকে এই ফরম্যাটে খেলতে দিন।’
সালমান খানের সঙ্গে ‘বীর’ সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন সুন্দরী এ অভিনেত্রী। জেরিন জন্মসূত্রে ভারতীয় হলেও তার পরিবার পাখতুন সম্প্রদায়ভুক্ত।

Facebook Comments Box

Comments

comments

Posted ৬:৪৩ অপরাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997