>>

দ্বিতীয় হয়েও মিস ওয়ার্ল্ডে যাচ্ছেন জেসিয়া

  |   বুধবার, ০৪ অক্টোবর ২০১৭   |   প্রিন্ট   |   435 বার পঠিত

দ্বিতীয় হয়েও মিস ওয়ার্ল্ডে যাচ্ছেন জেসিয়া

তথ্য গোপন করে প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিযোগে জান্নাতুল নাঈম এভ্রিলের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব বাতিল করা হয়েছে। নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়েছেন জেসিয়া ইসলাম। চীনে অনুষ্ঠিত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

বুধবার বিকেলে  আনুষ্ঠানিক ঘোষণা দিলো আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ।  সংবাদ সম্মেলনে জানানো হয় চীনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বিচারকদের দেয়া রায়ে জান্নাতুল নাঈম এভ্রিল পেয়েছেন ৫১, জেসিয়া ইসলাম পেয়েছেন ৪৮, জান্নাতুল সুমাইয়া হিমি পেয়েছেন ৪৭।কিন্তু তথ্য গোপন করে প্রতিযোগিতায় অংশ নেয়ায় এভ্রিলের মুকুট বাতিল করা হয়েছে। অন্তর শোবিজ থেকে জানানো হয়, বিয়ের পর ডিভোর্স হয়ে গেলে প্রতিযোগিতায় অংশ নিতে কোনো সমস্যা থাকে না।এক্ষেত্রে আয়োজকদের তথ্য জানাতে হয়। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল আয়োজকদের পক্ষ থেকে পরামর্শ দেয়া হয়েছে যে প্রতিযোগী তথ্য গোপন করে প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাকে মূল আসরে যেন না পাঠানো হয়। তবে ডিভোর্সের পর যেহেতু এভ্রিল এখন সিঙ্গেল জীবনে রয়েছেন; তার প্রতিযোগিতায় অংশ নিতে কোনো সমস্যা ছিল না। এভ্রিলের বিয়ে এবং ডিভোর্সের তথ্য জানিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন।এভ্রিলের মুকুট হারানোর পর চীনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জেসিয়া ইসলামকে চূড়ান্ত করেন বিচারকমণ্ডলী।

Facebook Comments Box

Comments

comments

Posted ৯:১৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997