>>

কন্যার মা হলেন সোহা আলী খান

অনলাইন ডেস্ক :   |   শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   566 বার পঠিত

কন্যার মা হলেন সোহা আলী খান

পাতৌদির নবাব পরিবারে আরো একটি আনন্দ সংবাদ এল। কন্যাসন্তানের মা হয়েছেন নবাব পরিবারের সন্তান ও অভিনেত্রী সোহা আলী খান। টুইট করে আনন্দের খবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন স্বামী কুণাল খেমু।
শুক্রবার মেয়ের জন্ম দিয়েছেন পাতৌদি-কন্যা সোহা আলি খান। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সুস্থ রয়েছেন নতুন মা ও কন্যাসন্তান। দুই পরিবারে এখন সেলিব্রেশন টাইম!
কুণাল টুইটারে লিখেছেন, এমন একটি পবিত্র দিনে মেয়ের জন্ম…সকলকে ধন্যবাদ ভালোবাসা ও আশীর্বাদের জন্য। ’ প্রথম সন্তান হওয়ার খুশি যে নতুন অভিভাবক-দম্পতি ধরে রাখতে পারছেন না তা আর বলার অপেক্ষা রাখে না।
অন্তঃস্বত্ত্বা হওয়ার পর থেকেই নিজের ‘বেবি বাম্প’-এর বিভিন্ন ছবি শেয়ার করেছিলেন সোহা। তার প্রেগনেন্সির ডায়েট এবং জিম সেশনেরও ছবি পোস্ট করেছিলেন নায়িকা। ভাবী করিনা কপূর খান এক বছর আগেই মা হয়েছেন। তাই তিনিও নাকি সোহাকে বিভিন্ন প্রেগন্যান্সি টিপস দিয়েছিলেন।
কয়েকদিন আগে করিনার জন্মদিনেও স্বামী কুণালের সঙ্গে গিয়েছিলেন সোহা।
বহুদিন প্রেমের সম্পর্কে থাকার পর, ২০১৪ সালে প্যারিসে শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পাতৌদির মেয়ে সোহাকে প্রোপোজ করেন কুণাল। পেশায় দু’জনেই বলিউডের অভিনেতা এর পর ২০১৫-র জানুয়ারিতে বিয়ে করেন তারা। তাদের প্রথম সন্তান হওয়ার খবরে নতুন অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সেলেব্রিটিরা।

Facebook Comments Box

Comments

comments

Posted ১০:২০ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997