>>

প্রিয়াঙ্কার সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে তরুণী

  |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   597 বার পঠিত

প্রিয়াঙ্কার সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে তরুণী

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নিউইয়র্কের মঞ্চে একটি মেয়ে, তার হাতে রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। প্রিয়াঙ্কা সেই ছবিটি তার ভেরিফাইড ফেসবুক ফ্যান পেইজে প্রকাশ করেছেন। ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে বাঙালিদের কৌতূহল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল। সেই অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন প্রিয়াঙ্কা। বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের মিলনমেলা ছিল এ আয়োজন। অনুষ্ঠানে প্রিয়াঙ্কার আমন্ত্রণে মঞ্চে ওঠেন এক প্রবাসী তরুণী।

দেশের প্রতি ভালোবাসা জানাতে লাল-সবুজের পতাকা হাতে নিয়ে সেই প্রবাসী মেয়েটি মঞ্চে যায়। এদিকে প্রিয়াঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বলেছেন, এটি তার জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর একটি। উৎসবে অংশ নিতে এ অভিনেত্রী লাল, সাদা এবং কালো ফুলের মতো পোশাক পড়েছিলেন। পুরো অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে বেশ উচ্ছ্বসিত দেখিয়েছে। তিনি গ্লোবাল সিটিজেনের শুভেচ্ছাদূত।প্রিয়াঙ্কা বলেন, আমার সেরা সময় ছিল গ্লোবাল সিটিজেন অনুষ্ঠান উপস্থাপনা করা। গ্লোবাল সিটিজেনের একজন শুভেচ্ছা দূত হতে পেরে  গর্বিত আমি।এই উৎসবে গায়িকা ডেমি লোভেটো, অস্কারজয়ী কৃষ্ণাঙ্গ অভিনেত্রী লুপিটা এন’ইয়োঙ্গো, ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেত্রী ফ্রিডা পিন্টো, হলিউড অভিনেত্রী মিশেল মোনাগানসহ আরো অনেক তারকা অংশ নিয়েছিলেন।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিখ্যাত শিল্পীরা। তাদের মধ্যে অন্যতম স্টিভি ওয়ান্ডার, গ্রিন ডে, দ্য কিলারস, দ্য লুমিনিয়ার্স, ফ্যারেল উইলিয়ামস, বিগ শন, অ্যালেসিয়া কারা।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997