>>

রুক্মিণী নার্ভাস হলে সাহায্য করতেন কোয়েল

অনলাইন ডেস্ক :   |   শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   683 বার পঠিত

রুক্মিণী নার্ভাস হলে সাহায্য করতেন কোয়েল

প্রথম ছবি ছিল ‘চ্যাম্প’। আর সেখানেই সকলের নজর কেড়েছিলেন মডেলিং থেকে অভিনয়ে আসা রুক্মিণী মৈত্র।
কাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে তার দ্বিতীয় ছবি ‘ককপিট’। দেব তো তার পাশেই রয়েছেন। কিন্তু এ ছবিতে দেব-রুক্মিণী জুটির সঙ্গে রয়েছেন কোয়েল মল্লিক। ফলে দেব-কোয়েল জুটির পারফরম্যান্সও দেখবেন দর্শক। কোয়েলকে নিয়ে কি কম্পিটিশন রয়েছে? অন্ডাল বিমানবন্দরে ‘ককপিট’-এর মিউজিক লঞ্চে রুক্মিণী বললেন, কম্পিটিশন নয়। বরং আমি যখন নার্ভাস হয়ে যেতাম কোয়েল আমাকে হেল্প করত। বলত, ভালো হচ্ছে, ভাল হচ্ছে।
দ্বিতীয় ছবিতে নায়িকা হিসেবে অনেকটা কনফিডেন্ট রুক্মিণী। তিনি জানালেন, ‘ককপিট’-এর বিষয় এতটাই আলাদা যে তা আরও বেশি কনফিডেন্স দিয়েছে।
অভিষেক ছবিতে অভিনয় নিয়ে দেব টিপস দিতেন। প্রয়োজন হলে শাসনও করতেন। তবে ‘ককপিট’-এ নাকি দেব কোনও টিপস দেননি। রুক্মিণী শেয়ার করলেন, আমি এখানে যা করেছি নিজে করেছি। কী করেছি জানি না, তবে সবটাই নিজে করেছি।

Facebook Comments Box

Comments

comments

Posted ৪:১০ অপরাহ্ণ | শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997