>>

অদৃশ্য ভালোবাসায় সাফা কবির

  |   শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   1286 বার পঠিত

অদৃশ্য ভালোবাসায় সাফা কবির

উঠতি মডেলদের অন্যতম পরিচিত মুখ সাফা কবির। এখন মডেলিংয়ের চেয়ে অভিনয়েই মনোযোগ বেশি তার। গেল কোরবানির ঈদে তার অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছে।

ঈদের পর আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। নাটকের শুটিং করতে উড়াল দিয়েছেন সুদূর ইন্দোনেশিয়ায়। সেখানে নির্মাতা রুমান রুনীর বেশ কয়েকটি নাটকের শুটিং করছেন বলে জানিয়েছেন তিনি।

এর মধ্যে অন্যতম হচ্ছে ‘অদৃশ্য ভালোবাসা’। এটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। ভালোবাসা ও সম্পর্কের গল্প নিয়ে এগিয়েছে নাটকটির গল্প। এতে জনপ্রিয় অভিনেতা সজলের বিপরীতে অভিনয় করছেন তিনি। তার সঙ্গে আরও রয়েছেন তানজিন তিশা।

এতে অভিনয় প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘ইন্দোনেশিয়ার দারুণ লোকেশনে নাটকটির শুটিং করছি। গল্পের প্রয়োজনেই ইন্দোনেশিয়া আসা। সজল ভাইয়ের বিপরীতে অভিনয় করার দারুণ একটা মজা আছে। সেটি হল তিনি অনেক হেল্পফুল। মনেই হয় না তার মতো সিনিয়র অভিনেতার সঙ্গে অভিনয় করছি। আশা করি নাটকটি প্রচারে এলে দর্শকদের ভালো লাগবে।’

Facebook Comments Box

Comments

comments

Posted ১২:৩৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997