>>

আবারো বিয়ের পিঁড়িতে হৃদয় খান!

অনলাইন ডেস্ক :   |   মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   653 বার পঠিত

আবারো বিয়ের পিঁড়িতে হৃদয় খান!

জনপ্রিয় সঙ্গীত তারকা হৃদয় খান আবারো বিয়ে করেছেন। এই বিষয়ে হৃদয় খান নিজে স্বীকার না করলেও তার ঘনিষ্ঠ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিয়ের ছবিও প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ বিষয়ে কথা বলার জন্য হৃদয় খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তবে হৃদয় খানের ঘনিষ্ঠ একজন নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদয় নিজেই সবাইকে বিষয়টি জানাবেন।

জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হৃদয় খান। এর আগে ৯ সেপ্টেম্বর(শনিবার) অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। পাত্রীর নাম হোমাইরা। বাংলাদেশি বংশোদ্ভূত হোমাইরা মালয়েশিয়ায় বসবাস করেন। হৃদয় খানের সঙ্গে বেশ কিছু দিন ধরেই হোমাইরার প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।হৃদয় খানের এটি তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে পূর্ণিমা আক্তার নামের একজনকে বিয়ে করেন হৃদয়। সেই বিয়ে ছয় মাসের মধ্যে ভেঙে যায়। এরপর মডেল, অভিনেত্রী সুজানার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান হৃদয়। একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের সূত্র ধরে সুজানার সঙ্গে হৃদয়ের ঘনিষ্ঠতা শুরু হয়। পরবর্তীতে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। এরপর ২০১৪ সালে মডেল সুজানার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন হৃদয় খান। সেই দাম্পত্য জীবন চার মাসের মধ্যেই ভেঙে যায়। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় এই সঙ্গীত তারকা।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997