>>

ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে প্রিয়াঙ্কা

অনলাইন ডেস্ক :   |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০১৭   |   প্রিন্ট   |   658 বার পঠিত

ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে প্রিয়াঙ্কা

বলিউডের সেনসেশনাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছেন। বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী এখন হলিউডের সিনেমাতেও কাজ করছেন। যদিও হলিউডের প্রতি প্রিয়াঙ্কা আসক্তি সমালোচনার জন্ম দিয়েছে। শোনা যাচ্ছিলো আর বলিউডের ছবিতে কাজ করবেন না তিনি। তবে পরবর্তীতে প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছেন দেশের ছবিতে কাজ করতে চান তিনি।ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদ গল্পে বেশ খোলামেলাভাবেই উপস্থিত হয়েছেন তিনি। সেসব ছবিতে পার্টি পোশাকে দেখা গেছে প্রিয়াঙ্কাকে।

প্রচ্ছদের ছবিতে কালো বিকিনি পরেছেন প্রিয়াঙ্কা। নিনা রিচির নকশা করা পোশাকের সঙ্গে ছিল কালো নেট। গাঢ় লিপস্টিক সঙ্গে টেনে আইলাইন দিয়েছিলেন চোখে।দ্বিতীয় শুটে তিনি ঝলমলে ছোট পোশাকে হাজির হয়েছেন। বড় গলা ও সাইডে লম্বালম্বি চেরা পোশাকটির সঙ্গে ছিল হেলেন ইয়ারমার্কের লাল পশমি জ্যাকেট। স্মোকি চোখ ও ন্যুড লিপস্টিক ছিল সাজের বিশেষত্ব।তৃতীয় ছবিতে স্মোকি হট লুক নিয়ে এসেছেন তিনি। কলারওয়ালা শার্ট স্টাইলের সোনালি পোশাকের সঙ্গে আবেদনময়ী এক্সপ্রেশন ছিল এ লুকের প্রাণ।২০০০ সালে মিস ওয়ার্ল্ড উপাধি লাভ করেন তিনি। ২০০২ সালে তামিল ঠামিজান চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক হয়। হিন্দি চলচ্চিত্রে প্রিয়াঙ্কা সানি দেওলের বিপরীতে দ্য হিরো ছবির মাধ্যমে পা রাখেন। ২০০৪ সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।২০০৮ সালে ফ্যাশন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।২০১৬ সালে এ অভিনেত্রী ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন।

priyankafffff

Facebook Comments Box

Comments

comments

Posted ৫:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997