অনলাইন ডেস্ক : | সোমবার, ২৮ আগস্ট ২০১৭ | প্রিন্ট | 822 বার পঠিত
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেরে শুরুতেই স্মিথকে ফেরালেন মিরাজ।এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ১৮ রান করে প্রথম দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া।
রবিবার বিকেলে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ৯ রানে অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে ডেভিড ওয়ার্নারকে (৮) এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।
পরের ওভারের প্রথম বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ওসমান খাজা। একই ওভারের শেষ বলে সাকিব আল হাসান এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন নাথান লিয়ন। তিন ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
শেষ খবর পাওয়া পর্যন্ত অসিদের সংগ্রহ ১৪ ওভারে ৪ উইকেটে ৪৪ রান । রেনশো ১৪ ও হ্যান্ডসককম্ব ৯ রান নিয়ে অপরাজিত আছেন। মিরাজ ১৯ রানে ২ এবং সাকিব নিয়েছেন ৩ রানে ১ উইকেট।
Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০১৭
America News Agency (ANA) | Payel