অনলাইন ডেস্ক : | শুক্রবার, ০৪ আগস্ট ২০১৭ | প্রিন্ট | 789 বার পঠিত
চলচ্চিত্রে অভিষেকের পর শাকিব খান থেকে শুরু করে সাইমন, জায়েদ খান, বাপ্পি এককথায় এ সময়ের জনপ্রিয় সব নায়কের বিপরীতে কাজ করেছেন পরীমনি। তার ভক্তদের জন্য নতুন খবর হলো চাইনিজ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় এ অভিনেত্রী।ছবির নাম ‘চেজিং মার্ডার’। ছবিটি পরিচালনা করবেন হুজিয়াহুই এবং ডেনিপ্যাং। এ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে চীনের হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কোম্পানি লিমিটেড। চীনের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে যাচ্ছে এ ছবি। ঘটনাটি ঘটে চলতি বছরের ৬ই মে। যা ‘জিয়াংজিয়া শুটিং মার্ডার’ নামে আলোচিত।ছবিটিতে পরীমনিকে দেখা যাবে একজন আন্তর্জাতিক পুলিশ সদস্য হিসেবে। এছাড়া চীন এবং হংকংয়ের বেশ ক’জন অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন।এ বিষয়ে পরীমনি জানান, আসছে মাসে চীনে আনুষ্ঠানিকভাবে ছবিটির চুক্তিপত্র সই হবে। এরপর শুটিং। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে যাচ্ছি, ভাবতেই বেশ ভালো লাগছে।ঢালিউডে পরীমনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’, ‘স্বপ্নজাল’, ‘অন্তর জ্বালা’, ‘নদীর বুকে চাঁদ’ নামের ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।এসব ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জেফ, জায়েদ খান, সাইমন সাদিক ও নবাগত ইয়াশ রোহান।
Posted ১২:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০১৭
America News Agency (ANA) | Payel