অনলাইন ডেস্ক : | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০১৭ | প্রিন্ট | 660 বার পঠিত
ফএক্স সিরিজের জনপ্রিয় সিরিজ ‘আমেরিকান হরর স্টোরি’র সপ্তম পর্বে যোগ দিচ্ছেন হলিউড অভিনেত্রী এমা রবার্টস। ‘কাল্ট’ শিরোনামে নতুন এ সিরিজের উল্লেখযোগ্য একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। এর মাধ্যমে নির্মাতা রায়ান মার্ফির সঙ্গে প্রথমবারের মতো কোনো কাজে অংশ নিলেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে এমার ছবি পোস্ট করে এ খবর সবাইকে জানান নির্মাতা নিজে। সেট থেকে তোলা একটি ছবি শেয়ার করে তিনি লিখেন, ‘দেখ, কাল্টের সেটে আজ কে এসেছে, সে একই সঙ্গে সুন্দরী ও বুদ্ধিমান। এ মুহূর্তে তিনি অ্যাকশনে যেতে প্রস্তুত।’ একই ছবি নিজের ওয়ালে শেয়ার করে এমা লিখেন, ‘আমরা এখন সবাই কাল্ট, আপনি আসছেন কী’?
ছবিতে দেখা যায়, নতুন এ সিরিজের জন্য নতুনরূপে দর্শকদের সামনে আসছেন রবার্টস। জানা যায়, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘কাল্ট’। এমা রবার্টস ছাড়াও এতে যুক্ত হচ্ছেন ইভান পিটার্স, বিলি লর্ড, বিলি ইঞ্চার এবং লেনা ডুনহাম।
Posted ১২:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০১৭
America News Agency (ANA) | Payel