সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

>>

শাহরুখ-আনুশকার ‘হাওয়ায়ে’তে মেতে ভক্তরা

অনলাইন ডেস্ক :   |   শনিবার, ২৯ জুলাই ২০১৭   |   প্রিন্ট   |   661 বার পঠিত

শাহরুখ-আনুশকার ‘হাওয়ায়ে’তে মেতে ভক্তরা

রিলিজের ২৪ ঘণ্টার মধ্যে রেকর্ড করল শাহরুখ-আনুশকার ‘জব হ্যারি মেট সেজল’র গান ‘হাওয়ায়ে’। মুক্তি পেয়ে এক রাতের মধ্যে সবচেয়ে বেশিবার স্ট্রিম হয়েছে গানটির।
ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল সাইটগুলি থেকে সবচেয়ে বেশিবার শোনা হয়েছে এই গান। মোটামুটি এই দাবি নিয়ে হাজির শাহরুখ ও আনুশকা। গানের লিঙ্ক শেয়ার করে শাহরুখ তার টুইটারে লিখেছিলেন, ‘‘সেজল তোমার জন্যই এ সব কিছু।”
আনুশকা ‘হাওয়ায়ে’র রেকর্ড-এর কথা শেয়ার করেছেন। যেমন-তেমন করে শেয়ার নয়, গানের সুরে নেচে একটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন আনুশকা।  আর ‘সেজল’ আনুশকার নাচের সেই ভিডিও আবার শুট করেছেন ‘হ্যারি’ শাহরুখ।
ইরশাদ কামিলের কথায়, প্রীতমের মিউজিকে আরও একটি রোম্যান্টিক গান গাইলো অরিজিৎ। ‘জব হ্যারি মেট সেজল’র এটি পঞ্চম গান। রিলিজের পর গানের জাদুতে মাতোয়ারা শাহরুখ-আনুশকা ভক্তরা। ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ৪ অগস্ট।

Facebook Comments Box

Comments

comments

Posted ১১:৩২ অপরাহ্ণ | শনিবার, ২৯ জুলাই ২০১৭

America News Agency (ANA) |

এ বিভাগের সর্বাধিক পঠিত

[abm_bangladesh_map]
Editor-in-chief :
Sayeed-Ur-Rabb
Corporate Headquarter :

44-70 21st.# 3O1, LIC. New York-11101. USA,

06463215067

americanewsagency@gmail.com

Copyright © 2019-2025Inc. America News Agency (ANA), All rights reserved.ESTD-1997