অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭ | প্রিন্ট | 789 বার পঠিত
শাহরুখ খানের বিপরীতে ‘দিলওয়ালে’ ছবির পর নতুন কোনো ছবিতে দেখা যায়নি কাজলকে। হাতে নেই নতুন কোনো ছবি। নেই কোনো স্ক্যান্ডালেও। ঘর-সংসারেই ডুবে আছেন এ তারকা। বলিউডবাসীরা প্রায় ভুলেই বসেছিলেন কাজল নামে কেউ আছেন তাদের রঙিন দুনিয়ায়। ঠিক এমন সময় নতুন কাজের খবর নিয়ে আলোচনায় এলেন কাজল।
দীর্ঘ ২০ বছর পর দক্ষিণ ভারতীয় কোনো ছবিতে দেখা যাবে তাকে। ছবির নাম ‘ভিআইপি-টু’। আগামী ২৮ জুলাই ভারতে মুক্তি পাবে ছবিটি। এ ছবিতেই ধানুশের বিপরীতে দেখা যাবে কাজলকে। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘ভিআইপি’ ছবির সিক্যুয়েল এটি।
ছবিটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এক বেকার সিভিল ইঞ্জিনিয়ারের গল্প নিয়ে তৈরি হয়েছিল।
এবারের কিস্তি ঠিক কী গল্প নিয়ে নির্মিত হয়েছে তার কিছুই জানাননি নির্মাতা। প্রথম ছবির মতো এটি পরিচালনা করেছেন ধানুশের স্ত্রী ও রজনীকান্তের মেয়ে সুন্দরিয়া। উল্লেখ্য, এর আগে ১৯৯৭ সালে প্রভু দেবা ও অরবিন্দ স্বামীর বিপরীতে ‘মিনসারা কানাভু’ নামের তামিল ছবিতে দেখা গিয়েছিল কাজলকে।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০১৭
America News Agency (ANA) | Payel